আগামী ছয় মাসের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৭ মেগাওয়াট থেকে ৫০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য নিয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন। বর্তমানে বিশ্বের ৬৫টি দেশে ওয়ালটনের পণ্য পৌঁছেছে।