সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা

২০২৬ সালের জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন এবং অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়া এই প্রজ্ঞাপনে বিদ্যমান নিট পেনশনের পরিমাণের ওপর ভিত্তি করে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Source - www.risingbd.com ↗