ঝিনাইদহে আমির হামজার মাহফিল স্থলে পাল্টা মাদকবিরোধী সমাবেশ

ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। অনুমতি না মিললেও মঞ্চ তৈরির কাজ চালু রেখে মাহফিল সফল করতে অনড় অবস্থানে রয়েছে জামায়াত। একই স্থানে পাল্টা মাদকবিরোধী সমাবেশ ডেকেছে সচেতন কালীগঞ্জবাসী নামে একটি সংগঠন। এতে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে সাধারণ মানুষ।
Source - www.risingbd.com ↗