ফুটবল মাঠে আঘাত পেয়ে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় শোকাতুর স্প্যানিশ ফুটবল।
ঘটনার সূত্রপাত গতকাল স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে অ্যান্ডোরা–তেনেরিফ ম্যাচে। দুই দল ২–২ গোলে সমতায় থাকতে যোগ করা সময়ের ৭ মিনিটে অ্যান্ডোরা গোলকিপার জেসুস ওউনোর সঙ্গে শারীরিক সংঘর্ষ হয় টেনেরিফ স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের। দুরপাল্লার পাস নিয়ন্ত্রণে নিতে দৌড়াচ্ছিলেন মিগুয়েল। পোস্ট থেকে মাঝমাঠে ছুটে গিয়ে ওউনো বলের দখল নেওয়ার চেষ্টার সময় তাঁর হাঁটুর আঘাত লাগে মিগুয়েলের মাথায় ও বুকে। লাল কার্ড দেখেন ওউনো।
মাঠেই পড়ে গিয়ে নিথর হয়ে যান মিগুয়েল। পাঁচ মিনিটের বেশি সময় প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে তাঁকে নেওয়া হয় তেনেরিফের স্থানীয় নুয়েস্ত্রা সেনোরা দে ক্যানদেলারিয়া হাসপাতালে। মিগুয়েল আঘাত পাওয়ার পর ম্যাচটি স্থগিত করা হয়। ‘মার্কা’সহ স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছিল, অ্যাম্বুলেন্সে নেওয়ার পথেই মিগুয়েলের কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং পরবর্তীতে প্যারামেডিকসদের তৎপরতায় তাঁর হৃদস্পন্দন ফিরিয়ে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত ৩০ বছর বয়সী এ স্ট্রাইকারকে আর বাঁচানো গেল না।
মাঠে ফাউলের শিকার, হাসপাতালে মারা গেলেন স্প্যানিশ ফুটবলার

⚪️ | Golpe fortísimo de Owono sobre Jesús de Miguel que hace que salten todas las alarmas.
Pronta recuperación a Jesús y que todo quede en un susto
️ Tenerife - Andorra https://t.co/NXopIJ7p9H
— Laliga News (@laligaa_neews) November 2, 2026
তেনেরিফ আজ সামাজিক যোগাযোগমাধ্যমে মিগুয়েলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোক জানিয়ে ক্লাবটির পোস্টে বলা হয়, ‘সিডি তরনেরিফ গভীর শোকের সঙ্গে ঘোষণা করেছে, ফুটবলার জেসুস দে মিগুয়েল আলমাদা এই মঙ্গলবার সকাল ৮টায় (স্থানীয় সময়) না ফেরার দেশে চলে গেছেন। এই শোক কাটিয়ে ওঠার কোনো ভাষা নেই। এই পরিণতির জন্য যারা চোখের জল ফেলছেন, সেই শোকস্তব্ধ পরিবার এবং তেনেরিফের সকল ভক্ত-সমর্থকদের পাশে আমরা শক্তভাবে দাঁড়িয়ে আছি। মিগুয়েলের পরিবার এ পর্যন্ত প্রতিটি সহমর্মিতা ও বার্তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে, এই চরম দুঃসময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সর্বোচ্চ সম্মান জানানোর জন্য বিনীত অনুরোধ করেছে।’
গতকাল মিগুয়েলের শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক হলেও স্থিতিশীল’ বলে জানানো হয়েছিল। তবে আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং স্থানীয় সময় সকাল ৮টায় মারা যান এই স্প্যানিশ ফুটবলার।
ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি

Source - www.prothomalo.com ↗