রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধ ও বৃহস্পতিবার উত্তরা, লালবাগ, সবুজবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা ছাত্রলীগের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি মো. শিবলু (৩০), একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আহমেদ অনিল ওরফে অনির (৩২), নিষিদ্ধ মহিলা যুবলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মারসাদ আক্তার (৫৮), উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত (৫০), যুবলীগের ৭৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাক (৩৮) এবং নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন।
ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা গ্রেপ্তার

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের নেতা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাতে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে ছাত্রলীগের নেতা ইয়ামিন আহমেদকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাজধানীর অন্য একটি এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপনকেও গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মারসাদ আক্তার ওরফে খুকিকে গ্রেপ্তার করা হয়। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্র সংসদের সহমিলনায়তন সম্পাদিকা এবং ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
একই দিন বিকেল চারটার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের নেতা সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করে থানা-পুলিশের একটি দল। তিনি ঢাকা মহানগর উত্তর শাখার উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক।
বুধবার রাতে লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. শিবলুকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি। সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা এবং লালবাগ থানার ইরাকি মাঠ এলাকায় ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে করা একটি মামলার আসামি তিনি।
একই দিন সবুজবাগের বাইগদিয়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগের ৭৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
এসআরইউ সূত্র জানায়, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ ও বাড্ডা থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি মামলা তদন্তাধীন। বাকি চারটি মামলার অভিযোগপত্রে তাঁর নাম রয়েছে। মামলাগুলো আদালতে বিচারাধীন।

Source - www.prothomalo.com ↗