ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর তাণ্ডব: নিহত ১, গুলিবিদ্ধ ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্যস্ত সময়ে এক শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি হামলায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন এবং একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৩ মিনিট) হোয়াইট হাউজ থেকে মাত্র ১.৬ কিলোমিটার দূরের এক ব্যস্ত এলাকায় এ ঘটনা ঘটে।
Source - www.risingbd.com ↗