ইতালি ৩ : ১ ফ্রান্স
ইতালি গোল হজম করেছিল জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলে। শোধ দিল তরুণ স্ট্রাইকার পিও এসপোজিতোর জোড়া গোলে। সঙ্গে ডেভিদে ফ্রাত্তেসির আরও এক গোল। সান সিরোয় আজ ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগে নিজেদের গ্রুপে শীর্ষে উঠে গেছে রবার্তো মানচিনির দল। দেশের মাটিতে ১৯৬২ সালের পর এই প্রথম ফ্রান্সকে হারাল ইতালি।
শুরুটা অবশ্য ছিল ফ্রান্সের। দেজিরে দুয়ের শট প্রথমে আটকে যায় পাশের জালে। এরপর আদ্রিয়েন রাবিওর শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু ১০ মিনিটে নিজের ভুলেই ম্যাচের প্রথম গোল হজম করেন তিনি। দোন্নারুম্মার ভুল পাস পেয়ে যান মাইকেল ওলিসে। বল নিয়ে ডি-বক্সে ঢুকে গোলকিপারের নিচ দিয়ে জাল খুঁজে নেন তিনি। জিনেদিন জিদানের দল এগিয়ে যায়।
বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

ইতালির জয়ের নায়ক পিও এসপোজিতো ইতালি সমতায় ফেরে ২৬ মিনিটে। বাঁ প্রান্ত দিয়ে মালো গুস্তোকে ফাঁকি দিয়ে ক্রস বাড়ান নিকোলো কাম্বিয়াঘি। কাছ থেকে বল জালে জড়াতে ভুল করেননি ইন্টার মিলানের স্ট্রাইকার পিও এসপোজিতো। বিরতির আগে গোল শোধের সুযোগ পেয়েছিল ফ্রান্সও। ব্র্যাডলি বারকোলার শট লাগে পোস্টে।
দ্বিতীয়ার্ধে নাটকীয়তা বাড়ে। ৬০ মিনিটে কাম্বিয়াঘিকে ফাউল করেন গুস্তো। ইতালি পেনাল্টি পায়, কিন্তু পিও এসপোজিতোর বড় ভাই সেবাস্তিয়ানো এসপোজিতো সেটি মিস করেন। তবে আক্ষেপ বেশিক্ষণ থাকেনি। তিন মিনিট পরই এগিয়ে যায় স্বাগতিকেরা। বদলি নামা ফেদেরিকো দিমার্কো পেনাল্টি এলাকায় নিচু ক্রস পাঠান। কাছ থেকে বল জালে পাঠান ডেভিদে ফ্রাত্তেসি।
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি ৭৪ মিনিটে আবারও পেনাল্টি পায় ইতালি। আন্তোনিও ভের্গারাকে বক্সের ভেতর ফেলে দেন দায়ো উপামেকানো। এবার স্পটকিকের দায়িত্ব নেন পিও এসপোজিতো। মাইক মাইনিয়ঁ ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, তবু লাভ হয়নি। নিচু শটে ডান পাশের কোনা দিয়ে বল জালে জড়িয়ে যায়। ম্যাচের শেষ দিকে ফ্রি-কিকে ওলিসে গোলের কাছাকাছি গিয়েছিলেন। কিন্তু ফ্রান্স আর ম্যাচে ফিরতে পারেনি। ৬৪ বছর পর ঘরের মাটিতে ফ্রান্সকে হারানোর আনন্দে মাঠ ছাড়ে ইতালি।

Source - www.prothomalo.com ↗