কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে আমরা সবাই কমবেশি সিলিকন ভ্যালি কিংবা বৈশ্বিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি প্রযুক্তির সঙ্গে পরিচিত। চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাইয়ের মতো মডেলগুলো দিয়ে আমরা নিয়মিত গাণিতিক হিসাব বা ইংরেজি কনটেন্ট সাজিয়ে নিচ্ছি। কিন্তু নিজের ভাষায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলা কিংবা দৈনন্দিন সমস্যার সমাধান খুঁজতে গেলেই একধরনের অসঙ্গতি চোখে পড়ে।
এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের একটি নিজস্ব ‘বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ (বাংলা এলএলএম) তৈরির উদ্যোগ বেশ প্রাসঙ্গিক ও সময়োপযোগী এক পদক্ষেপ হিসেবে আবির্ভূত হয়েছে। কেবল একটি জাতীয় এআই অ্যাপ ব্যবহারের আত্মতুষ্টি নয়, বরং ডিজিটাল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, শাসনব্যবস্থার আধুনিকায়ন ও জাতীয় পরিচয় সুরক্ষার জন্য এ প্রযুক্তি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে ‘সার্বভৌমত্ব’ কথাটি কেবল রূপক নয়, এটি সরাসরি একটি দেশের তথ্য নিরাপত্তা ও নিজস্ব সংস্কৃতির সুরক্ষার সঙ্গে জড়িত। আন্তর্জাতিক এআই মডেলগুলো মূলত পশ্চিমা মানসিকতা, ইতিহাস ও তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রশিক্ষণপ্রাপ্ত। যখন একজন বাঙালি নাগরিক বা সরকারি কর্মকর্তা আন্তর্জাতিক কোনো এআইকে আমাদের আঞ্চলিক সমস্যা, আইন বা সংস্কৃতি সম্পর্কে প্রশ্ন করেন, তখন সেই প্রযুক্তি বাংলা ভাষাকে অনেক সময় ইংরেজি থেকে সরাসরি যান্ত্রিক অনুবাদ বা রোবোটিক ভঙ্গিতে উপস্থাপন করে। সবচেয়ে বড় বিষয় হলো, দেশের গুরুত্বপূর্ণ সরকারি নথি, নাগরিকদের ব্যক্তিগত তথ্য কিংবা অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়ার বিবরণ যদি বিদেশি সার্ভারে প্রতিনিয়ত প্রসেস করা হয়, তাহলে তা তথ্য নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করে। একটি নিজস্ব বাংলা এলএলএম থাকলে সব তথ্য দেশের ভৌগোলিক সীমানার ভেতরে সংরক্ষিত থাকবে এবং আমাদের আইন ও সংবিধানের আওতায় প্রযুক্তিটি কাজ করবে। ফলে এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্য দেশের ওপর আমাদের নির্ভরতা অনেক কমে আসবে।
কৃত্রিম বুদ্ধিমত্তায় সার্বভৌমত্ব: নিজস্ব বাংলা এলএলএম ও কেন্দ্রীয় অবকাঠামোর কৌশলগত রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশাসনিক কাজে বা ই-গভর্ন্যান্সের ক্ষেত্রে যুক্ত করার যে পরিকল্পনা সরকারের রয়েছে, বাংলা এলএলএম হতে পারে তার মূল চালিকা শক্তি। আমাদের দেশে প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার একটি বড় বাস্তবতা হলো আইনের জটিল ভাষা, সরকারি ফরমের দীর্ঘসূত্রতা এবং নানা দাপ্তরিক প্রক্রিয়া। সাধারণ নাগরিক, বিশেষ করে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে জটিল সরকারি ওয়েবসাইটের গোলকধাঁধা পেরিয়ে বা জটিল পরিভাষা বুঝে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে ওঠে। একটি স্বয়ংসম্পূর্ণ বাংলা মডেল এ দূরত্ব একদম কমিয়ে আনতে পারে। যদি মডেলটির সঙ্গে ভয়েস বা কণ্ঠভিত্তিক এআই যুক্ত করা যায়, তাহলে বয়স্ক বা নিরক্ষর মানুষেরাও কেবল নিজের আঞ্চলিক ভাষায় ফোনে কথা বলে জানতে পারবেন, কীভাবে জমির পরচা তুলতে হবে, কীভাবে বয়স্ক ভাতার আবেদন করতে হবে কিংবা স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিতে হবে। এর মাধ্যমে ডিজিটাল সেবা কেবল শহরের শিক্ষিত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থেকে একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।
সৈয়দ আলমাস কবীরই-গভর্ন্যান্সেও এ প্রযুক্তি আমূল রূপান্তর এনে দিতে পারে। বাংলাদেশের সরকারি দপ্তরগুলোয় প্রতিদিন হাজার হাজার ফাইল হস্তান্তরিত হয়, যার মধ্যে থাকে বিভিন্ন মেমোরেন্ডাম, নীতিমালা ও আইনি মতামত। ডি-নথি বা সরকারি ই-ফাইল সিস্টেমে একটি দেশীয় এলএলএম যুক্ত থাকলে তা দীর্ঘ প্রশাসনিক ফাইলের সারসংক্ষেপ কয়েক সেকেন্ডে তৈরি করে দিতে পারবে। বিগত কয়েক দশকের সরকারি গেজেট ও অধ্যাদেশ থেকে সঠিক তথ্যটি খুঁজে বের করা কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এতে করে ফাইলের লালফিতার দৌরাত্ম্য কমবে এবং সরকারি কাজের গতি বহুগুণ বৃদ্ধি পাবে।
সরকারি সেবার বাইরেও একটি শক্তিশালী বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমাদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে অভূতপূর্ব প্রভাব ফেলতে পারে। শিক্ষা খাতে এটি এমন এক গৃহশিক্ষকের ভূমিকা পালন করতে পারে, যা শহর থেকে গ্রাম পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ তৈরি করবে। জাতীয় শিক্ষাক্রম অনুসরণে তৈরি এআই শিক্ষক গণিত, বিজ্ঞান বা ইতিহাসের মতো জটিল বিষয়গুলো সহজ বাংলায় শিক্ষার্থীদের বুঝিয়ে দিতে পারবে। আরও একটি বড় দিগন্ত হলো আমাদের নিজস্ব সাহিত্য ও ইতিহাস সংরক্ষণ করা। রবীন্দ্রনাথ, নজরুল বা হুমায়ূন আহমেদের লেখা থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আঞ্চলিক লোকগাথা এবং নোয়াখালী, সিলেট কিংবা চট্টগ্রামের বৈচিত্র্যময় উপভাষাগুলোকে নতুন প্রজন্মের কাছে ও ডিজিটাল দুনিয়ায় সঠিকভাবে তুলে ধরার সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে এ নিজস্ব মডেল।
বিচারব্যবস্থায় মামলার দীর্ঘ জট নিরসনেও বাংলা এলএলএম দারুণ সাহায্য করতে পারে। লাখ লাখ বিচারাধীন মামলার রায়, আইনের ধারা ও নজিরগুলো এআই মডেলের মাধ্যমে বিশ্লেষণ করে বিচারক ও আইনজীবীদের গবেষণায় সাহায্য করা সম্ভব। ফলে বিচারব্যবস্থার গতি যেমন বাড়বে, তেমনই আইনি পরামর্শ পাওয়া সাধারণ মানুষের জন্য সহজ হবে। একইভাবে স্বাস্থ্য খাতে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক রোগ নির্ণয় বা টেলিমেডিসিন সেবাকে আরও নিখুঁত করতে বাংলা এআই অবদান রাখতে পারে।
ব্যবসা-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি খাতের নিজস্ব ইকোসিস্টেম গড়ে তুলতেও এটি সাহায্য করবে। যখন সরকারের কাছে একটি উন্নত বাংলা এআই অবকাঠামো থাকবে, তখন দেশের নতুন স্টার্টআপ, আইটি কোম্পানি এবং উদ্যোক্তারা বিদেশি প্রযুক্তির চড়া সাবস্ক্রিপশন ফি না দিয়ে দেশীয় এআইয়ের এপিআই ব্যবহার করে নিত্যনতুন সেবা তৈরি করতে পারবেন। এতে স্থানীয় আইটি খাতে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং ডেটা প্রসেসিং ও ভাষাবিজ্ঞানের মতো নতুন নতুন ক্ষেত্রে তরুণেরা পেশা গড়ার সুযোগ পাবেন।
তবে এ কথা ভুলে গেলে চলবে না যে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর তৈরি কোটি কোটি ডলারের মডেলের সঙ্গে প্রতিযোগিতা করে একদম শূন্য থেকে একটি শক্তিশালী এলএলএম তৈরি করা বেশ ব্যয়বহুল ও কঠিন। এর জন্য প্রয়োজন হাজার হাজার জিপিইউ-সমৃদ্ধ শক্তিশালী ডেটা সেন্টার, বিশাল পরিমাণ সঠিক ও নিরপেক্ষ বাংলা ডেটাসেট এবং দক্ষ গবেষক দল। তাই একদম শুরুতে বিলিয়ন ডলারের মডেল না বানিয়ে আন্তর্জাতিক মানের মুক্ত বা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে (যেমন লামা বা মিস্ট্রাল) বাংলা ভাষা, আমাদের সংস্কৃতি ও প্রশাসনিক নথিপত্রের তথ্য দিয়ে করাটাই হবে বুদ্ধিমানের কাজ।
এ বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের অবকাঠামোগত দিকটি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সামলাতে হবে। এআই প্রযুক্তির মেরুদণ্ড হলো শক্তিশালী ডেটা সেন্টার, যা গড়ে তোলা অত্যন্ত ব্যয়বহুল। দেশের বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংক ও সরকারের আলাদা আলাদা একাধিক এআই ডেটা সেন্টার তৈরি করার কোনো যৌক্তিকতা নেই; এটি কেবল একই কাজের পুনরাবৃত্তি ঘটাবে এবং দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার অপচয় করবে। এর পরিবর্তে সরকারের উচিত একটিমাত্র বৃহৎ ও কেন্দ্রীয় এআই ডেটা সেন্টার গড়ে তোলা এবং পেমেন্ট বা সাবস্ক্রিপশন ভিত্তিতে সবার জন্য উন্মুক্ত রাখা। এর ফলে দেশের ছোট-বড় যেকোনো কোম্পানি, সফটওয়্যার ডেভেলপার, ফ্রিল্যান্সার বা ব্যাংক তাদের প্রয়োজন অনুযায়ী এ অবকাঠামো ব্যবহার করতে পারবে। জিপিইউ ও র্যাম উৎপাদনকারী দেশগুলোর সরকারের সহায়তায় কিংবা জি-টু-জি চুক্তির মাধ্যমে সরকার এ বৃহৎ অবকাঠামো নির্মাণ করতে পারে, যা দেশের সব স্তরের ব্যবহারকারীর জন্য কল্যাণকর হবে।
পাশাপাশি, দেশের ভেতরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও পরিবেশবান্ধব কুলিং সিস্টেম গড়ে তুলতে যদি কিছুটা সময় লাগে, তবে হাত গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। নিজস্ব ডেটা সেন্টার পুরোপুরি প্রস্তুত হওয়ার অপেক্ষায় না থেকে অবিলম্বে বাংলা এআই তৈরির কাজ শুরু করা উচিত। সে ক্ষেত্রে বৃহৎ ও নির্ভরযোগ্য এআই ডেটা সেন্টার রয়েছে এমন কোনো বন্ধুপ্রতিম দেশের সঙ্গে জি-টু-জি চুক্তির মাধ্যমে সেখানেই প্রস্তাবিত বাংলা এলএলএমের কাজ শুরু করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে একটি কঠোর পূর্বশর্ত রাখতে হবে যে বিদেশি সেই ডেটা সেন্টারের নির্দিষ্ট অংশের ওপর বাংলাদেশ সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ ও আইনি এখতিয়ার বজায় রাখতে হবে এবং জি-টু-জি চুক্তির মাধ্যমেই তা নিশ্চিত করতে হবে।
যেকোনো কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল মূলত যে উপাত্ত পায়, তার ওপর ভিত্তি করেই উত্তর দেয়। যদি আমরা মডেলটিকে ভুল তথ্য, ভুল বানান কিংবা পক্ষপাতমূলক ডেটা দিয়ে প্রশিক্ষণ দিই, তবে এটি ভুল উত্তর দেবে বা হ্যালুসিনেশন তৈরি করবে। তাই বাংলা একাডেমি, জাতীয় ভাষা ইনস্টিটিউট এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের এ প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত করা জরুরি।
আজকের পৃথিবীর প্রতিটি জাতি নিজেদের ডিজিটাল অস্তিত্ব টিকিয়ে রাখতে সচেষ্ট। একটি স্বাধীন ও সার্বভৌম বাংলা এলএলএম তৈরি কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে পিছিয়ে না থাকার চেষ্টা নয়, এটি আমাদের ভাষার অমরত্ব নিশ্চিত করার একটি প্রযুক্তিগত সংগ্রাম। এটি বাস্তবায়িত হলে একদিকে যেমন সরকারি সেবা সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে, অন্যদিকে বিশ্বের দরবারে বাংলা ভাষা প্রযুক্তিগতভাবে আত্মমর্যাদা নিয়ে মাথা তুলে দাঁড়াবে। সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত বিনিয়োগ অব্যাহত রাখলে বাংলা এআই বাংলাদেশের ভবিষ্যৎ রূপান্তরের সবচেয়ে শক্তিশালী কারিগর হতে পারে।
সৈয়দ আলমাস কবীর: চেয়ারম্যান, বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) ও বেসিসের সাবেক সভাপতি

Source - www.prothomalo.com ↗