ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে সমসাময়িক নকশার মেলবন্ধনে সম্প্রতি বিশেষ এক শাড়ি–অনুপ্রাণিত গাউন তৈরি করেছেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তা। তাঁর নকশা করা এই পোশাকে ফটোশুটে ধরা দিয়েছেন বলিউড তারকা অনন্যা পান্ডে। রইল লুকের বিস্তারিত...।
ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পের সঙ্গে আধুনিক নকশার মেলবন্ধন। এমনই এক রাজকীয় সাজে সম্প্রতি ফটোশুটে ধরা দিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে।
তাঁর পরনে ছিল ভারতের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার গৌরব গুপ্তার নকশা করা বিশেষ শাড়ি গাউন। ডিজাইনার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অনন্যার ফটোশুটের ছবিগুলো।
পোশাকটির নাম ‘পার্ল হেরিটেজ শাড়ি গাউন’। নামের ‘পার্ল’ এসেছে এর মুক্তা–সাদা বা আইভরি রং থেকে। স্যাটিন কাপড়ের পোশাকজুড়ে রয়েছে মুক্তার মতো কোমল ও উজ্জ্বল আভা। আর ‘হেরিটেজ’ নামের যথার্থতা ফুটে উঠেছে এর নকশায় ব্যবহৃত ঐতিহ্যবাহী ভারতীয় কারুশিল্পে।
মুক্তা–সাদা শাড়ি–অনুপ্রাণিত গাউনে ধরা দিলেন জেন–জি ডিভা

গাউনটির ওপরের অংশে রয়েছে লক্ষ্ণৌয়ের ঐতিহ্যবাহী চিকনকারির সূক্ষ্ম কাজ। এর ওপর সোনালি ও রুপালি জরির জারদৌসি সূচিকর্ম পোশাকটিতে যোগ করেছে রাজকীয় আভিজাত্য।
করসেটের বুকের অংশসহ পুরো বডিতে ফুটিয়ে তোলা হয়েছে ঢেউখেলানো, শামুকের খোলসের মতো জ্যামিতিক নকশা। বিশেষ করে করসেটের কাপের নকশায় রয়েছে আর্ট নুভো শিল্পধারার ছোঁয়া। এই নকশায় পোশাকটিতে ফুটে উঠেছে ভাস্কর্যের মতো আধুনিক এক সিলুয়েট।
গাউনটির নিচের অংশে ব্যবহার করা হয়েছে নরম, ফ্লোয়ি স্যাটিন কাপড়। এর ড্রেপিংয়ে আছে শাড়ির মতো ভাঁজ আর স্লিট ডিজাইন।
সঙ্গে আছে ফ্লোর ছুঁয়ে থাকা আঁচল। শাড়ির পরিচিত সৌন্দর্য আর গাউনের আধুনিক কাট মিলেমিশে তৈরি করেছে ভিন্নধর্মী এক নান্দনিকতা।
অনন্যার পুরো সাজের দায়িত্বে ছিলেন সেলিব্রিটি স্টাইলিস্ট প্রিয়াঙ্কা কাপাডিয়া। পোশাকের কারুকাজ ও আভিজাত্যকে প্রাধান্য দিতে সাজ রাখা হয়েছে একদম মিনিমাল।
হাতে ঘড়ি, আংটি ছাড়া আর কোনো জুয়েলারি পরেননি অনন্যা। ন্যাচারাল ন্যুড মেকআপে অনন্যার লুকে ফুটে উঠেছে স্নিগ্ধতা। ঐতিহ্যবাহী কারুশিল্পকে সমসাময়িক ফ্যাশনের ভাষায় তুলে ধরার এই প্রয়াসে গৌরব গুপ্তার নকশার স্বাতন্ত্র্য আবারও নজর কেড়েছে।
অনন্যার এই সাজে তাই একদিকে যেমন রয়েছে শাড়ির চিরায়ত সৌন্দর্য, অন্যদিকে তেমনি প্রকাশ পেয়েছে আধুনিক গাউনের আভিজাত্য।
ছবি: ইন্সটাগ্রাম

Source - www.haal.fashion ↗