নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার ছয়তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মো. আবুল হোসেন গাজী (২৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সোয়াদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডে এ ঘটনা ঘটে।