বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াডে ছয়জন পেসার ডেকেছিল দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে ওঠা আনরিখ নর্কিয়াও ফিরেছিলেন প্রোটিয়াদের দলে। ফিরেছিলেন অনুশীলনেও। কিন্তু নর্কিয়ার দুর্ভাগ্য, অন্তত একটি টেস্টে খেলতে পারবেন না এই পেসার। সেটা জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্ট হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।
গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবারায় সেন্ট জর্জেস পার্কে সিরিজে দ্বিতীয় টেস্টে কুঁচকিতে চোট পান নর্কিয়া। এরপর কেপ টাউনে শেষ টেস্টে খেলতে পারেননি। তারপর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে তাঁকে ফেরায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু কনরাড মনে করছেন ৩২ বছর বয়সী এ পেসারকে প্রথম টেস্টে খেলানোটা একটু তাড়াহুড়ো হয়ে যায়।
দক্ষিণ আফ্রিকার মাটিতে চলতি মাসে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দলসংবাদমাধ্যমকে দক্ষিণ আফ্রিকা কোচ বলেন, ‘টেস্ট চলাকালেই সেন্ট জর্জেসে তাঁর স্ক্যান করানো হয়েছিল এবং তাতে গুরুতর কিছু ধরা পড়েনি। শুরুতে যেমন আশঙ্কা করা হয়েছিল, চোট ততটা গুরুতর নয়। টেস্ট ম্যাচগুলোর যেকোনো একটিতে সে নিশ্চিতভাবে বিবেচনায় থাকবে, সম্ভবত দ্বিতীয় টেস্টে। চিকিৎসকদের দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই এবং সে বেশ ভালোভাবে সেরে উঠেছে। যথেষ্ট আগেই অনুশীলন শুরু করেছে। এখন কাজের চাপ ধীরে ধীরে বাড়াচ্ছে এবং দ্বিতীয় টেস্টের আগেই পুরোপুরি খেলার জন্য প্রস্তুত হয়ে যাওয়ার কথা।’
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ছয় পেসারের সবাইকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা

ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকানর্কিয়া প্রথম টেস্টে খেলতে না পারলে পাঁচ পেসারের স্কোয়াডে নেমে আসবে দক্ষিণ আফ্রিকা। স্কোয়াডের বাকি পেসাররা হলেন—কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ডেন প্যাটারসন। তবে সিরিজের প্রথম ম্যাচে স্পিনার ছাড়া বোলিং আক্রমণ সাজানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কনরাড।
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাডবাংলাদেশের বিপক্ষে তিন নম্বর ব্যাটিং পজিশনে টনি ডি জর্জি নাকি জুবায়ের হামজাকে খেলানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি বলেও ইঙ্গিত দেন কনরাড।
আগামী রোববার জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাডবাংলাদেশের বিপক্ষে তিন নম্বর ব্যাটিং পজিশনে টনি ডি জর্জি নাকি জুবায়ের হামজাকে খেলানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি বলেও ইঙ্গিত দেন কনরাড।
আগামী রোববার জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর।
Source - www.prothomalo.com ↗