জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল। আজ শুক্রবার বেলা তিনটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংবাদ সম্মেলন করবে তারা।
আজ শুক্রবার সকালে প্রথম আলোকে এসব তথ্য জানান এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। তিনি বলেন, বিরোধীদলীয় সংসদীয় এই দলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আবদুল গফুর।
গত বুধবার রাত সোয়া ১২টার দিকে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। নুসরাত এ ঘটনায় নিজে বাদী হয়ে গতকাল রাতে দৌলতপুর থানায় একটি মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এমপি নুসরাতের বাড়িতে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় দল

আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলাএজাহারনামীয় আসামিরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর আহসানুল ইসলাম ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন এমপি নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি, রাতে বাড়িতে আগুনমামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারকে হত্যার পরিকল্পনা করছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছিলেন। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তাঁর মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
‘পিন্দনে খালি লুঙ্গিডা আছে, এখন কী করি খাব’

Source - www.prothomalo.com ↗