ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ওয়েনাডের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তাঁর মা সোনিয়া গান্ধীকে নিয়ে বছরের পর বছর মনগড়া গল্প, মিথ্যা অভিযোগ ছড়িয়ে আসছে বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)।
গতকাল বৃহস্পতিবার ওয়েনাডে মায়ের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘তারা (বিজেপি-আরএসএস) পুরোপুরি মনগড়া কথা বানিয়েছে। এখন আমার মা নিজের গল্প বলছেন। নিজের গল্প বলার অধিকার তাঁর আছে। এত দিন তারা আমার মাকে নিয়ে মিথ্যা বলে এসেছে। এখন তিনি সত্য বলছেন। তাই তারা যে বইটির সমালোচনা করবে, সেটাই স্বাভাবিক। আর কীই–বা বলতে পারে তারা?’
গত মঙ্গলবার সোনিয়া গান্ধীর বইটি প্রকাশিত হয়। বইটি অবলম্বনে তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি টি জগ্গা রেড্ডি।
প্রিয়াঙ্কা বললেন ‘নিজের গল্প বলার অধিকার মায়ের আছে’, সোনিয়ার বই অবলম্বনে চলচ্চিত্র হবে

বইটি প্রকাশের পর বিজেপি অভিযোগ করে, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সিদ্ধান্তকে ন্যায্য প্রমাণের চেষ্টা করেছেন সোনিয়া। পাশাপাশি ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় তাঁর প্রয়াত স্বামী রাজীব গান্ধীকে তিনি দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। বিজেপির কটাক্ষ, বইটির নাম ‘হোয়াইটওয়াশিং’ হওয়া উচিত ছিল।
বিজেপির সমালোচনার জবাবে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার মা যা ব্যাখ্যা করতে চেয়েছেন বা যে দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেয়েছেন, তা তিনি বইয়ে লিখেছেন। এখন প্রত্যেকেরই নিজের কথা বলার অধিকার আছে। তাই না?’
তিন দিনের সফরে এখন ওয়েনাড়ে রয়েছেন প্রিয়াঙ্কা। সেখানে তাঁর বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
ইন্দিরার সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কিন্তু কেন তাঁদের দূরত্ব তৈরি হয়েছিলপ্রিয়াঙ্কা গান্ধীচলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা
গতকাল তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে দলীয় নেতা-কর্মীদের এক সভায় কংগ্রেস নেতা জগ্গা রেড্ডি ঘোষণা দেন, সোনিয়া গান্ধীর স্মৃতিকথা অবলম্বনে তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করা হবে। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চলচ্চিত্রটি নির্মাণের খরচ জোগাতে সাঙ্গারেড্ডি আসনের কংগ্রেস নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান জগ্গা রেড্ডি।
ভালো খাবার খুঁজতে গিয়েই রাজীবের সঙ্গে দেখা সোনিয়ার, ভারতীয় আর কোন খাবার পছন্দতেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জগ্গা রেড্ডির এই আহ্বানে সাড়াও পড়েছে। সাঙ্গারেড্ডি কংগ্রেসের আহ্বায়ক জুলাকান্তি অঞ্জনেয়ুলু প্রাথমিকভাবে ২ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
চলচ্চিত্র নির্মাণ প্রকল্পটি তদারকির জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন জগ্গা রেড্ডি। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনে অর্থ খরচ করেন, তাই না? এটাকেও একই ধরনের খরচ হিসেবে বিবেচনা করুন। চলুন, প্রয়োজনীয় বাজেটের ব্যবস্থা করি এবং একজন ভালো পরিচালক বেছে নিই।’
দুবার ক্যানসারে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন সোনিয়া গান্ধীগাড়িতে ইন্দিরার শাড়ি ছিল রক্তে ভেজা, ছুটে গিয়ে মা ডাকতে চেয়েছিলেন সোনিয়া সোনিয়ার আত্মকথায় ক্লিনটন, প্রিন্সেস ডায়ানাকে নিয়ে কী লিখলেনজন্মের এক দিন পরই প্রথম সন্তানের মৃত্যু, সেই শোক কতটা ভুগিয়েছিল সোনিয়াকেসোনিয়ার সঙ্গে চোখাচোখি এড়িয়ে যান নরেন্দ্র মোদি

Source - www.prothomalo.com ↗