Bangladesh · 2026-11-13 14:27:54

ছট: যে পুজোয় ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না

ছট: যে পুজোয় ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না
আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে এক দেশের মানুষ আরেক দেশের মানুষের উৎসব সম্পর্কে সহজেই অবগত হতে পারেন। প্রযুক্তির যুগে এটি নিঃসন্দেহে একটি চমকপ্রদ ব্যাপার।
এই যেমন বাংলাদেশের নানা প্রান্তে বসে পার্শ্ববর্তী বিভিন্ন দেশের কিংবা দূরবর্তী নানা ভূখণ্ডের মানুষের উদযাপিত উৎসবগুলির প্রতি নজর চলে যায়।
প্রায় সারাবছরই এমন সব উৎসব ঘটে চলে সারা পৃথিবীব‍্যাপী। বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় বা ফসল কাটার মরশুমে মানবসমাজে যেন উৎসবের আমেজ বা মাত্রা বাড়ে এটা নৃবিজ্ঞানীরা লক্ষ‍্য করেছেন।
তাই বহু উৎসব বা পরব আসলে সভ্যতার সেই আদিকাল থেকেই চলে আসছে। বর্তমান জেটের যুগে হয়তো বা তার ব‍্যবহারিক দিকে ব‍্যবসায়িক লাভক্ষতির একটা কারণ দেখা যায়।
সে যাইহোক উৎসব বা পরব মানুষের কাছে আজও রোজকার জীবন থেকে আলাদা আনন্দ বয়ে আনে এবং সকলকে মিলিত করে সেই উদযাপনে।
রবীন্দ্রনাথ তাঁর ‘সৃষ্টি’ প্রবন্ধে লিখেছিলেন, ‘উৎসবের দিনে বাঁশি কেন বাজে? সে কেবল সুরের লেপ দিয়ে প্রত‍্যহের সমস্ত ভাঙাচোরা মলিনতা নিকিয়ে দিতে চায়।’
তাই উৎসব মাত্রই সামাজিক মানুষের মনে এক অনাবিল আনন্দের সঞ্চার করে। এখন হেমন্ত ঋতুর কাল। হিমেল রাতে গগনের দীপগুলি কেমন বড্ড ম্লান লাগে। এই সময়ে সনাতন ধর্মের বিভিন্ন প্রদেশের বা জাতির মানুষেরা নানা রকমের উৎসব পালন করে থাকেন।
এমন সময়েই ভারতের বিশেষ করে উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলে শহরে ও গ্রামে লক্ষ‍্য করা যায় দেবতার ভজনা করতে করতে ফলমূল, বিশেষ করে কলার কাঁদি নিয়ে স্থানীয় জলাশয়ের ধারে বহু মানুষকে শোভাযাত্রা করে যেতে।
এই পুজোর মূল উদ্দেশ্য হল প্রকৃতি ও দেবতার মহামিলন ঘটানো। এখানে পুরাণ মতে সূর্যদেব ও তাঁর বোন ষষ্ঠী যাঁকে আদর করে ছোটি মাইয়া বলা হয়ে থাকে তাঁদের উদ্দেশ্যেই চারদিন ব‍্যাপী এক ধারাবাহিক ব্রত পালন করেন বিশেষত মহিলারা।বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসবকালীপুজোর ছ-দিন পর অর্থাৎ দীপাবলির অমাবস্যার পর ষষ্ঠীর দিন এই মানুষেরা সূর্যপ্রণাম করেন। তাই একে সূর্যষষ্ঠীও বলা হয়ে থাকে। তবে এর প্রচলিত নাম ছটপুজো।
এই পুজোর মূল উদ্দেশ্য হল প্রকৃতি ও দেবতার মহামিলন ঘটানো। এখানে পুরাণ মতে সূর্যদেব ও তাঁর বোন ষষ্ঠী যাঁকে আদর করে ছোটি মাইয়া বলা হয়ে থাকে তাঁদের উদ্দেশ্যেই চারদিন ব‍্যাপী এক ধারাবাহিক ব্রত পালন করেন বিশেষত মহিলারা।
কারণ ভক্তরা বিশ্বাস করেন সূর্যদেব ও তাঁর বোন ষষ্ঠীর জন‍্যই সংসারে সুখ, সমৃদ্ধি ও সন্তানসন্ততির মঙ্গল হয়ে থাকে। তাই বছরের এই ফসল ওঠার সময় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।
এই লোক-পরবে লক্ষ‍্য করা যায় কোনো পুরোহিতের প্রয়োজন পড়ে না। তাই এই উৎসব পালনের সময় ব্রাহ্মণদের ভাগ‍্যে উপঢৌকন মিলত না। একরকম রাগ করেই ব্রাহ্মণ‍্যবাদের কর্তাব‍্যক্তিরা একে বেদ, উপনিষদ, হিন্দুশাস্ত্রের মূলধারার সঙ্গে সংযুক্ত করেননি।
তবু পুরাণের কিছু প্রাচীন পুঁথিতে ছটের কথা জানা যায়। পুরাণে আছে, স্বয়ম্ভুব মনুর পুত্র হলেন রাজা প্রিয়ব্রত। তাঁর কোনো সন্তানাদি ছিল না। তাঁর মনের দুঃখমোচনের জন্য মহর্ষি কাশ‍্যপ তাঁকে একটি যজ্ঞ করার পরামর্শ দেন। কিন্তু যজ্ঞ করেও দেখা যায় তাঁর স্ত্রী মালিনী এক মৃত পুত্রের জন্ম দেন।
রাজা প্রিয়ব্রত তখন শোকে কাতর হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের চেষ্টা করলে স্বর্গ থেকে দেবী ষষ্ঠী ব্রহ্মার মানসকন‍্যা রূপে আবির্ভূত হন এবং মৃত পুত্রকে স্পর্শ করে তাঁকে জীবন্ত করে তোলেন। এরপর থেকে রাজা প্রিয়ব্রত ও তাঁর স্ত্রী মালিনী ষষ্ঠীর পুজো শুরু করেন।
এছাড়াও মহাভারতে দেখা যায়, সূর্যপুত্র কর্ণ জন্মলগ্ন থেকেই সূর্যের উপাসক ছিলেন। কর্ণ প্রতিদিন নিয়ম করে নদীতে গিয়ে জলে নেমে সূর্যের পুজো এবং নৈবেদ‍্য নিবেদন করতেন। কিংবদন্তি আছে সেই থেকেই নাকি ছটপুজোয় কঠোর নিয়ম ও অর্ঘ‍্যদানের মাধ্যমে সূর্যের উপাসনা করা হয়।
রামায়ণেও আছে যে রাম-সীতা রাবণ-বধ ও দীর্ঘ বনবাসের পর অযোধ্যায় ফিরে এসে রাজ‍্যাভিষেকের কালে নাকি কার্তিক মাসের শুক্লপক্ষে সূর্যদেবকে অর্ঘ‍্যদান করেছিলেন। এই পুজো সীতার জন্মভূমি মিথিলায় খুব ঘটা করে আজও পালিত হয়।
নারীজাতির আদর্শ প্রতিভূ সারদা দেবীতৃতীয় বা মূল দিনে অর্থাৎ ষষ্ঠীর দিন নিকটবর্তী কোনো নদী বা পরিষ্কার জলাশয়ের ঘাটে দাঁড়িয়ে অস্তগামী সূর্যদেবকে এবং চতুর্থ দিন ভোরে উদীয়মান সূর্যকে যথাক্রমে ‘সান্ধ‍্য অর্ঘ‍্য’ ও ‘ঊষা অর্ঘ‍্য’ নিবেদন করাই রীতি।তবে ছট উৎসব সবচেয়ে বেশি চোখে পড়ে ভারতের বিহার-ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায়। এমনকি নেপালে, ফিজিতে, মরিশাসে, ওয়েস্ট ইন্ডিজেও বিহারের প্রবাসীরা মহাধূমধাম করে ছটপুজো করে থাকেন।
ছট মূলত মহিলাদের পুজো হলেও তাতে পুরুষরাও অংশগ্রহণ করেন। এই পুজোর অনন‍্য বৈশিষ্ট্য হল এর কঠোর নিয়মপালন ও পবিত্রতা। একেবারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, দুটি ভিন্ন প্রহরের সূর্যকেই পুজো করা হয়। একমাত্র এই পুজোতেই সনাতন ধর্মাবলম্বীরা সূর্যাস্তের সূর্যকেও অর্ঘ‍্যদান করেন।
মূলত চারদিন ধরে কঠোর ব্রতের মাধ্যমে পুজো চলে। কার্তিক অমাবস্যা তিথির পর, চান্দ্রমাসের চতুর্থ দিন অর্থাৎ চতুর্থী থেকে শুরু হয়ে পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী পর্যন্ত পুজো চলে। ভক্তরা চতুর্থী থেকে প্রায় দীর্ঘ ৩৬ ঘন্টা নির্জলা উপোস করেন। পুজোর আগে নতুন চালের ভাত, পুরি, কলা, নারকেল, গুড়, বাতাসা, আঙুর খাওয়া হয়।
এই সময় স্নান করা খুব পবিত্র বিষয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তৃতীয় বা মূল দিনে অর্থাৎ ষষ্ঠীর দিন নিকটবর্তী কোনো নদী বা পরিষ্কার জলাশয়ের ঘাটে দাঁড়িয়ে অস্তগামী সূর্যদেবকে এবং চতুর্থ দিন ভোরে উদীয়মান সূর্যকে যথাক্রমে ‘সান্ধ‍্য অর্ঘ‍্য’ ও ‘ঊষা অর্ঘ‍্য’ নিবেদন করাই রীতি। অর্ঘ‍্যের কুলোয় সাজানো থাকে ঠেকুয়া, নারকেল, কলার ছড়া এবং অন্যান্য ফলমূল।
ঠেকুয়া ঘরে নির্মিত একধরনের সুজি, ময়দা, নারকেল, গুড়, চিনি ইত্যাদির সংমিশ্রণে গড়া বিস্কুট জাতীয় সুস্বাদু খাবার। চিনি ও আদা মুখে দিয়ে উপবাস ভঙ্গ করা হয়।
নৃতাত্ত্বিকরা বলেন, এই অর্ঘ‍্যদানের মধ‍্যে দিয়ে এই সৌরমণ্ডলের শক্তি ও প্রাণের উৎস সূর্য ও নারী শক্তির প্রতীক প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়ে থাকে।
এতে কঠোর শারীরিক ও মানসিক শৃঙ্খলা ও দৃঢ়তার শিক্ষাও মেলে। পরিবারের সকলে এই উপাচার ও ব্রতপালনের মাধ্যমে একত্রিত হয়ে বন্ধন দৃঢ় করে। মানুষজন নতুন জামাকাপড় পরেন, দেহাতি লোকসংগীতে মেতে ওঠেন।
মনসাপূজা: ভয়কে জয় করার আরাধনা

Source - www.prothomalo.com ↗