বয়স কম দেখানোর চেয়ে নিজের বয়সেই সুন্দর ও সতেজ দেখানো এখন বেশি গুরুত্ব পাচ্ছে।
একসময় মুখের বলিরেখা মুছে ফেলা কিংবা বয়সের ছাপ আড়াল করাই ছিল ফেসিয়াল রিজুভেনেশনের প্রধান লক্ষ্য। তবে সেই ধারণা বদলাচ্ছে। এখন অনেকেই চান না চেহারায় আমূল পরিবর্তন আসুক। বরং মুখের স্বাভাবিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখেই দেখতে চান সতেজ, প্রাণবন্ত ও ক্লান্তিহীন। অর্থাৎ, বয়স কম দেখানোর চেয়ে নিজের বয়সেই সুন্দর ও সতেজ দেখানো এখন বেশি গুরুত্ব পাচ্ছে।
স্বাভাবিক সৌন্দর্যেই জোর
বয়স বাড়ার সঙ্গে ত্বকে সূক্ষ্ম রেখা, বলিরেখা, স্থিতিস্থাপকতা কমে যাওয়া, পিগমেন্টেশন, অসমান টেক্সচার কিংবা মুখের ভলিউম কমে যাওয়ার মতো পরিবর্তন দেখা দিতে পারে। তবে এখন সবাই এসব পরিবর্তন পুরোপুরি মুছে ফেলতে চান না। বরং ত্বকের সামগ্রিক গুণমান ভালো রাখা এবং ক্লান্তির ছাপ কমিয়ে স্বাভাবিক চেহারা ধরে রাখাই তাঁদের আগ্রহের বিষয়।
কম বয়সী দেখানো নয়, সতেজ দেখানোই এখন সৌন্দর্যের নতুন ট্রেন্ড

প্লাস্টিক ও কসমেটিক সার্জন ডা. বশিষ্ঠ দীক্ষিত হেলথ শটসকে জানান, এখন অনেকেই এমন ট্রিটমেন্ট পছন্দ করছেন, যাতে ত্বকের সামগ্রিক চেহারায় উন্নতি আসে, অথচ নিজের স্বাভাবিক চেহারাটিও বজায় থাকে। প্রতিটি বলিরেখা মুছে ফেলাই লক্ষ্য নয়; বরং ত্বকের গুণমান উন্নত করা, ক্লান্তির ছাপ কমানো এবং সুস্থ-সতেজ ভাব ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য।
এ কারণেই এখন সবার জন্য একই ধরনের ট্রিটমেন্টের বদলে ব্যক্তির মুখের গড়ন, ত্বকের ধরন, বয়স ও নির্দিষ্ট সমস্যার কথা বিবেচনা করে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে।
ত্বকের সুস্থতাই এখন অগ্রাধিকার
ফেসিয়াল রিজুভেনেশন এখন আর শুধু বলিরেখা কমানো বা মুখের হারানো ভলিউম ফিরিয়ে আনার মধ্যে সীমাবদ্ধ নেই। ত্বকের টেক্সচার, আর্দ্রতা, পিগমেন্টেশন এবং সামগ্রিক সুস্থতার দিকেও বাড়ছে মনোযোগ।
ব্যক্তির ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী কেমিক্যাল পিল, লেজার ট্রিটমেন্ট, মাইক্রোনিডলিং কিংবা বিভিন্ন ধরনের স্কিন রিজুভেনেশন থেরাপির পরামর্শ দেওয়া হতে পারে। তবে কোন পদ্ধতি উপযোগী, তা নির্ভর করে ত্বকের অবস্থা ও ব্যক্তির নির্দিষ্ট সমস্যার ওপর। তাই প্রচলিত ট্রেন্ড দেখে কিংবা অন্য কারও ফলাফল অনুসরণ করে কোনো ট্রিটমেন্ট বেছে নেওয়া ঠিক নয়।
নিয়মিত স্কিনকেয়ারও গুরুত্বপূর্ণ
ত্বক সতেজ রাখতে সব সময় অ্যাসথেটিক ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগানো, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপন ত্বকের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি কোনো ট্রিটমেন্ট নেওয়া হলে তার ফল ধরে রাখতেও এসব অভ্যাস ভূমিকা রাখতে পারে।
অর্থাৎ, ত্বকের যত্নে প্রতিদিনের অভ্যাসের গুরুত্বও কম নয়। নির্দিষ্ট কোনো সমস্যা না থাকলে শুধু বয়সের ছাপ ঠেকাতে তাড়াহুড়ো করে ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন নেই।
সবার জন্য এক চিকিৎসা নয়
ফেসিয়াল রিজুভেনেশনের ক্ষেত্রে ব্যক্তিভেদে প্রয়োজন ও ফলাফল আলাদা হতে পারে। একজনের ত্বকে যে ট্রিটমেন্ট ভালো কাজ করছে, অন্যজনের জন্য সেটি উপযোগী নাও হতে পারে। তাই কোনো পদ্ধতি বেছে নেওয়ার আগে মুখের গড়ন, ত্বকের বর্তমান অবস্থা, চিকিৎসাসংক্রান্ত ইতিহাস এবং ব্যক্তির প্রত্যাশা বিবেচনা করা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত ট্রিটমেন্টের প্রবণতা থেকেও সতর্ক থাকা প্রয়োজন। প্রয়োজনের তুলনায় বেশি ফিলার ব্যবহার কিংবা যথাযথ মূল্যায়ন ছাড়াই একাধিক পদ্ধতি নেওয়া মুখের স্বাভাবিক গড়ন ও অনুপাত বদলে দিতে পারে। কোন ট্রিটমেন্ট উপযুক্ত, তাতে কী ধরনের ফল পাওয়া সম্ভব এবং কী ঝুঁকি থাকতে পারে—এসব বিষয়ে অভিজ্ঞ প্লাস্টিক সার্জন বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।
প্রত্যাশা হোক বাস্তবসম্মত
কোনো ফেসিয়াল রিজুভেনেশন পদ্ধতিই বয়স বাড়ার স্বাভাবিক প্রক্রিয়া থামাতে পারে না। সব ট্রিটমেন্টের ফলও স্থায়ী নয়। কিছু পদ্ধতির ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর আবার ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে, আবার কিছু পদ্ধতির প্রভাব সাময়িক।
তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য উপকারিতা, সীমাবদ্ধতা, সুস্থ হতে প্রয়োজনীয় সময় এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। পাশাপাশি প্রশিক্ষিত ও যোগ্য চিকিৎসক নির্বাচন এবং যাচাইহীন ট্রিটমেন্ট এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, ফেসিয়াল রিজুভেনেশনের বদলে যাওয়া ধারণা সৌন্দর্য ও বয়স নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনকেই তুলে ধরে। এখন লক্ষ্য শুধু কম বয়সী দেখানো নয়; বরং নিজের স্বাভাবিক চেহারা ধরে রেখে সুস্থ, আত্মবিশ্বাসী ও সতেজ থাকা। ভালো ট্রিটমেন্টের সাফল্য তাই চেহারা বদলে দেওয়ায় নয়, বরং স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলায়।

Source - www.haal.fashion ↗