Bangladesh · 2026-11-13 14:00:00

প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি

প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি
প‍্যান ফ্রায়েড বিফ মোমোর রেসিপি দিয়েছেন সেলিনা আক্তার
ডো তৈরির উপকরণ
ময়দা: ১ কাপ

কর্নফ্লাওয়ার: সিকি কাপ

লবণ: সিকি চা-চামচ

পানি: পরিমাণমতো

তেল: ১ চা-চামচ

প্রণালি
ময়দা, কর্নফ্লাওয়ার ও লবণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে নরম ও মসৃণ ডো তৈরি করুন। শেষে ১ চা-চামচ তেল মাখিয়ে ২০ মিনিট ঢেকে রেখে দিন।
ছিল ঘিয়ের ব্যবসা, এখন তৈরি করে ১৮৫ রকম মিষ্টি, চার প্রজন্মের গল্পে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারপুর তৈরির উপকরণ
গরুর কিমা ১ কাপ, স্প্রিং অনিয়নকুচি আধা কাপ, আদাকুচি ১ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, গলানো মাখন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ।
প্রণালি
তেল ছাড়া ওপরের সব উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিন। তৈরি করা ডো দিয়ে মোমো শিট তৈরি করে নিন। ভেতরে পুর ভরে পছন্দমতো আকার দিয়ে বানিয়ে রাখুন।
প‍্যানে এক টেবিল চামচ তেল দিয়ে মোমোগুলো দিন, মোমোর নিচের অংশে হালকা রং ধরে এলে আধা কাপ স্টক বা পানিতে এক চা–চামচ কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিয়ে ভেজে নিন। হয়ে এলে পরিবেশন করুন।
যে ৫ কারণে ভাইরাল দূরবীন বাংলা রেস্তোরাঁ

Source - www.prothomalo.com ↗