বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের নুহাশপল্লীতে তাঁর জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচিতে পাঠক-ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিটে নুহাশ পল্লীর লিচুতলায় ১হাজার মোমবাতি প্রজ্বলনে ৭৮তম জন্মদিনের কর্মসূচি শুরু হয়। শুক্রবার সকাল ৮টায় হুমায়ুন আহমেদের সমাধিতে দিয়ে শ্রদ্ধা জানান হুমায়ুন স্ত্রী মেহের আফরোজ শাওন। এরপর তাঁর সমাধিতে হুমায়ুন ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় এই লেখক-নির্মাতাকে। পরে বেলা সাড়ে ১১টায় কেক কাটেন নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারীরা।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, হুমায়ুন আহমেদের জন্মদিনে নুহাশ পল্লীতে বৃহস্পতিবার রাতে ১হাজার মোমবাতি প্রজ্জলন করে কর্মসূচির শুরু করা হয়। সকাল ৮টা হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হুমায়ুন স্ত্রী মেহের আফরোজ শাওন। হুমায়ুন আহমেদের দুই সন্তান নিনিদ ও নিষাদ অসুস্থতার কারণে এবার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেননি। বেলা সাড়ে ১১টার দিকে কেক কেটে হুমায়ুন আহমেদের জন্মদিন পালন করেন কর্মকর্তা- কর্মচারীরা।
নুহাশ পল্লীতে নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন পালন

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া নুহাশপল্লীতে নানা আয়োজন রাখা হয়েছে।
আমেরিকায় চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯শে জুলাই মারা যান বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ । কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় দশ মাস চিকিৎসাধীন থাকার পর নিউইয়র্কের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
Source - www.bd24live.com ↗