শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রস্তাবের বিপরীতে নিম্নতম মজুরি বোর্ডে আগামী সোমবার মজুরি প্রস্তাব দেবেন মালিকপক্ষের প্রতিনিধি। এদিকে মজুরি পুনর্নির্ধারণ প্রক্রিয়া চলমান থাকলেও তৈরি পোশাক শ্রম পরিস্থিতি পুরোপুরি শান্ত হচ্ছে না।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কয়েকটি কারখানার পোশাকশ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় কাজে যোগ না দিয়ে বের হন শ্রমিকেরা। সব মিলিয়ে গাজীপুর ও সাভার-আশুলিয়ার দুই এলাকার প্রায় ২০০ কারখানা কর্তৃপক্ষ ছুটি দিতে বাধ্য হয়েছে। টানা কয়েক দিন ধরে অস্থিরতা চলতে থাকায় সাভার-আশুলিয়ায় সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা।
এদিকে আগামীকাল শনিবার বিজিএমইএর উত্তরা কার্যালয়ে সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা ডেকেছেন মালিকদের সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। এই সভায় বর্তমান পরিস্থিতিতে যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩(১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ।
সোমবার মজুরি প্রস্তাব দেবে মালিকপক্ষ, বিক্ষোভও হচ্ছে

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষেরবিজিএমইএর কার্যালয়ে গত বুধবার এক সভায় আগামীকাল শনিবার বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। বুধবারের সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, ফজলুল হক, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, রুবানা হক, খন্দকার রফিকুল ইসলাম, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি অমল পোদ্দার, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন প্রমুখ।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘মজুরির আলোচনা চলবে, একই সঙ্গে বিশৃঙ্খলাও চলবে, সেটা তো হতে পারে না। বুধবারের সভায় সিদ্ধান্ত হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব। পরিস্থিতির উন্নতি না হলে শনিবার জরুরি সাধারণ সভা হবে। সেখানে ১৩ (১) ধারায় কারখানা বন্ধ এবং মজুরি বোর্ডের আলোচনায় আমরা যাব কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার কারণ, আমরা আন্তরিকতা নিয়ে আলোচনায় অংশ নেব, অন্যদিকে বিশৃঙ্খলা চলতে থাকবে, সেটা হবে না।’
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভাতাহলে কি আগামী সভায় মজুরি প্রস্তাব দেবে না মালিকপক্ষ—এমন প্রশ্নের উত্তরে বিজিএমইএর সভাপতি বলেন, ‘আমরা মজুরি প্রস্তাব দেব। তবে আলোচনায় অংশ নেব না। কারণ, আমাদের রাস্তায় ব্যস্ত রাখা হলে আমরা আলোচনায় সুস্থির হব কীভাবে?’
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। আগামী সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মজুরি বৃদ্ধির আলোচনা শুরু হওয়ায় শিল্পাঞ্চলের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পুরোপুরি শান্ত হয়নি। প্রতিদিনই বেশ কিছু কারখানা ছুটি দিতে বাধ্য হচ্ছে। মাঝে সেটি কমে এলেও তিন ধরে বেড়েছে।
বিজিএমইএর তথ্যানুযায়ী, গত রোববার ও সোমবার পরিস্থিতি ভালো ছিল। তবে মঙ্গলবার থেকে শ্রম বিক্ষোভের মুখে ছুটি দেওয়া কারখানার সংখ্যা বাড়তে থাকে। সেদিন ১৪৬ কারখানা ছুটি দেয়। বুধবার সংখ্যাটি বেড়ে হয় ১৮২। গতকাল ২০৪ কারখানা ছুটি দিয়েছে। এর মধ্যে ১৩৭ সাভার-আশুলিয়া ও ৬৭টি গাজীপুরে।
মালিকপক্ষ মজুরি আলোচনায় অংশ না নিলে কী হতে পারে—এমন প্রশ্নের পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার প্রথম আলোকে বলেন, ‘আমরা শ্রমিক ফেডারেশন থেকে কোনো ধরনের শ্রমিক ধর্মঘট ডাকি নাই। আন্দোলন করতেও আমরা শ্রমিকদের বলি নাই। শ্রমিকদের আন্দোলনে অন্য অনেক মহল স্বার্থ হাসিলের চেষ্টা করছে। মালিকপক্ষ আলোচনায় অংশ না নিলে আমরা মজুরি নির্ধারণের বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেব।’
তিন বছরে পোশাকশ্রমিকের ক্রয়ক্ষমতা কমেছে তিন ভাগের এক ভাগসাভার-আশুলিয়া ও গাজীপুরের চিত্র
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। দুই ঘণ্টা পর পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।
এদিকে সাভারের আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় কাজে যোগ না দিয়ে বের হন শ্রমিকেরা। সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কারখানা ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি ও পুলিশ সদস্যদের দেখা গেছে।
জানা যায়, গতকাল সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার বিভিন্ন এলাকার কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকেরা। তবে জামগড়া এলাকার চার থেকে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বের হয়ে যান। অধিকাংশ শ্রমিক কারখানা থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান। তবে কিছু শ্রমিক ওই এলাকার বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার নিউএজ ও অরুণিমা গ্রুপের তিনটি করে ছয়টি পোশাক কারখানা গতকাল ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ছাড়া সাভারের হেমায়েতপুরের জিনস ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামের একটি পোশাক কারখানাও বন্ধ হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার ও প্রতিনিধি, গাজীপুর]

Source - www.prothomalo.com ↗