‘আমার পাঁচ মেয়ে। একমাত্র ছেলে ছিল সে। একমাত্র ভাই হিসেবে আমার মেয়েদের কাছেও সে ছিল কলিজার টুকরা। তাকে নিয়ে কত আশা–ভরসা যে ছিল। চোখের সামনে ছেলেটা মারা গেল, আমি তো শেষ হয়ে গেলাম।’
কান্না করতে করতে কথাগুলো বলছিলেন মোহাম্মদ সোহেল। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে একমাত্র ছেলে শেখ আবদুল্লাহ (১১)। বাড়ির উঠানে একটি তেঁতুলগাছে উঠে তেঁতুল পাড়ছিল সে। এ সময় গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
মোহাম্মদ সোহেল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের পশ্চিম জাফরাবাদ গ্রামের দিঘিরপাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তাঁর ছেলে শেখ আবদুল্লাহ একটি হিফজখানার শিক্ষার্থী ছিল।
‘চোখের সামনে ছেলেটা মারা গেল, আমি তো শেষ হয়ে গেলাম’

মোহাম্মদ সোহেল জানান, গতকাল সকাল আটটার দিকে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় আবদুল্লাহ মাদ্রাসা থেকে ফিরে তেঁতুল পাড়তে ঘরের পাশের গাছটিতে উঠে পড়ে। মেয়ের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘর থেকে বের হন। ছেলে আবদুল্লাহকে গাছ থেকে নামার জন্য বলতে এগিয়ে যান। এ সময় দেখেন, ছেলে গাছের ডালে বসে আছে। এরপর তাঁর চোখের সামনেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় ছেলে আবদুল্লাহ। তিনি দ্রুত সিএনজিচালিত অটোরিকশার ওপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে খোঁচা দিয়ে ছেলেকে গাছ থেকে নামান। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ সোহেল আরও বলেন, তাঁর সাত মেয়ে ছিল। তাঁদের মধ্যে দুজন মারা গেছে। বেঁচে থাকা সন্তানদের মধ্যে আবদুল্লাহ ছিল দ্বিতীয়। ছেলেকে আলেম বানানোর স্বপ্ন ছিল তাঁর।
জানতে চাইলে স্থানীয় বৈলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম সায়েম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গাছে তেঁতুল পাড়তে গিয়ে মোহাম্মদ সোহেলের একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। শিশুটির এমন মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।

Source - www.prothomalo.com ↗