Bangladesh · 2026-11-13 15:54:18

ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউটসহ মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় নতুন ইনস্টিটিউটসহ মলিকুলার বায়োলজি ল্যাব করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্তন ক্যানসারের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, ক্যানসারের চিকিৎসায় মলিকুলার বায়োলজির বিভিন্ন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে সরকার জাতীয় পর্যায়ে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি নতুন ক্যানসার ইনস্টিটিউট গড়ে তোলা, আধুনিক যন্ত্রপাতি কেনাসহ দেশে-বিদেশে ক্যানসার–বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স–২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন এম এ মুহিত। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজ।
ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালু করা প্রয়োজন বলে উল্লেখ করেন এম এ মুহিত। তিনি বলেন, সময়মতো শনাক্ত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক ও দেশি-বিদেশি গবেষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভাগীয় পর্যায়ে ১০টি শহরে ক্যানসার চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এগুলোকে ক্যানসার চিকিৎসার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি আশপাশের জেলা হাসপাতালগুলোর সঙ্গে যুক্ত করা হবে, যাতে রোগীরা নিজ নিজ এলাকায় প্রাথমিক সেবা ও প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন। পরে প্রয়োজন অনুযায়ী রোগীরা বিশেষায়িত কেন্দ্রে যাওয়ার সুযোগ পাবেন।
ক্যানসার চিকিৎসায় ধনীদের ভরসা বিদেশ, গরিবের অপেক্ষা মেঝেতে বর্তমানে দেশের অল্প কয়েকটি জায়গায় ক্যানসারের বিশেষায়িত চিকিৎসার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন এম এ মুহিত। এ প্রসঙ্গে তিনি বলেন, মূলত ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি বড় শহরে এসব সেবা সীমিত। ফলে দেশের বিভিন্ন এলাকার রোগীদের চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার ক্যানসার চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে স্তন ক্যানসার নিয়ে একটি গবেষণার তথ্য তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, অর্ধেকের বেশি রোগী চিকিৎসার জন্য দেরিতে হাসপাতালে এসেছেন। তাঁদের মধ্যে ২২ শতাংশ দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে এসেছেন। ৩১ শতাংশ এসেছেন চতুর্থ পর্যায়ে। রোগ শনাক্তে এই বিলম্ব চিকিৎসার ফলাফলেও প্রভাব ফেলে।
বাংলাদেশের মতো দেশে ক্যানসার দ্রুত শনাক্ত করার জন্য সাশ্রয়ী ও কার্যকর স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন এম এ মুহিত। তিনি বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করেন। সীমিত ব্যয়ে বেশি মানুষের কাছে স্ক্রিনিং সেবা পৌঁছে দেওয়ার উপায় খুঁজতে হবে। এ বিষয়ে গবেষক ও চিকিৎসকদের কাছ থেকে বাস্তবসম্মত সুপারিশ আসা প্রয়োজন।
ক্যানসারে এক পরিবারে চার মৃত্যু, আক্রান্ত আরও দুজন, অনিশ্চয়তায় দুই শিশু৩৪ শতাংশ রোগীর ক্ষেত্রে রোগ ফিরে আসা বা শরীরের অন্য স্থানে ছড়িয়ে পড়ার তথ্য গবেষণায় পাওয়া গেছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, উন্নত চিকিৎসা ও ব্যবস্থাপনার মাধ্যমে এই হার কমিয়ে আনা প্রয়োজন।
ক্যানসার চিকিৎসার বিকেন্দ্রীকরণের পাশাপাশি স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড বা ই-হেলথ ব্যবস্থা চালুর উদ্যোগের কথা জানান এম এ মুহিত। তিনি বলেন, দেশে এখনো জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা নেই। ই-হেলথ ব্যবস্থা চালু হলে নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ভবিষ্যতে একটি মানসম্মত জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
এ ব্যবস্থা রোগীদের চিকিৎসার জন্য এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া বা রেফারেল পদ্ধতিকে কার্যকর করবে বলে উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, পাশাপাশি পরিচয় গোপন রেখে রোগীর তথ্য গবেষণার কাজে ব্যবহার করা যাবে। এতে ক্যানসার চিকিৎসার নতুন পদ্ধতি ও প্রযুক্তি উন্নয়নে সহায়তা মিলবে বলে মনে করেন তিনি।
ক্যানসার মোকাবিলায় রাজনৈতিক অঙ্গীকার চাইস্তন ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনার কথা তুলে ধরেন এম এ মুহিত। তিনি বলেন, স্তন ক্যানসারের স্ক্রিনিং, রেডিওথেরাপিসহ চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহারের বড় সুযোগ রয়েছে। এ বিষয়ে আরও গবেষণা ও তথ্য দরকার।
সম্মেলনের উদ্বোধনীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ার অধ্যাপক ডন এস ডিজন, যুক্তরাষ্ট্রের ইউটি হেলথ সান আন্তোনিওর সার্জারি বিভাগের অধ্যাপক ইসমাইল জাতোইসহ অনেকে।
দেশে ক্যানসারের সব ধরনের চিকিৎসাই সম্ভব

Source - www.prothomalo.com ↗