তাঁর দুর্দান্ত একটা সেঞ্চুরি। তাতে দলের স্কোরবোর্ডে ৩৩৩ রান। উইল ইয়ংয়ের দিনটা এর চেয়ে ভালো আর কী হতে পারত! কিন্তু নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পরই যেন মঞ্চটা কেড়ে নিলেন তাঁরই সতীর্থ ম্যাট হ্যানরি। ভারতের ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে ম্যাচের রং বদলে দিলেন এই পেসার।
মাউন্ট মঙ্গুনইতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ভারতকে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। ২৬ বছর পর ওয়ানডেতে এত বড় ব্যবধানে হারল ভারত। রানের ব্যবধানে এর চেয়ে বড় হার তাদের ওয়ানডে ইতিহাসেই আছে আর মাত্র একটি। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল ভারত। সেটিই এখন পর্যন্ত ওয়ানডেতে তাদের সবচেয়ে বড় হার। আজকের হারটি উঠে এসেছে তালিকার দুইয়ে। এ ছাড়া ২০১৫ সালে ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার কাছে ২১৪ রানে হেরেছিল ভারত।
৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল নিউজিল্যান্ড। দুই ওপেনার উইল ইয়ং ও টিম সেইফার্ট গড়েন ৮৫ রানের জুটি। ৪৮ বলে ৫৮ রান করে গুরনুর ব্রারের বলে সেইফার্ট আউট হলে ভাঙে জুটি। এরপর ইনিংসের হাল ধরেন ইয়ং। বলা যায়, বাকি ইনিংসটা একাই টেনেছেন তিনি। নিউজিল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান ফিফটি পাননি। অথচ ইয়ং ১০৮ বলে ১৪ চার ও ৪ ছক্কায় করেছেন ১২৫ রান। অন্যদের মধ্যে ফিন অ্যালেনের ৩০ বলে ৪১ রান ছিল সর্বোচ্চ।
৩৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। হ্যানরির করা ইনিংসের প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন রোহিত শর্মা। একই ওভারে বোল্ড হয়ে ফেরেন বিরাট কোহলি। এলবিডব্লু হয়ে ড্রেসিংরুমে ফেরেন শ্রেয়াস আয়ারও। শূন্য রানে ৩ উইকেট।
ওয়ানডে ইতিহাসে এই প্রথম এমন শুরুর মুখে পড়ল ভারত। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি। হ্যানরির তোপে একের পর এক উইকেট হারিয়েছে ভারত। তাদের মধ্যে ইশান কিশানই কেবল কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছেন। ৫৩ বলে ২৭ রান করেন তিনি।
হ্যানরি ৯.৪ ওভার বল করে ২৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। ম্যাথু ফিশার পেয়েছেন ৩ উইকেট, কাইল জেমিসনের ১টি।
পাঁচ ম্যাচের সিরিজে ভারত এখনো ২-১ ব্যবধানে এগিয়ে। সিরিজের শেষ ওয়ানডে ১৫ নভেম্বর, এই মাউন্ট মঙ্গুনইতেই।
ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান

Source - www.prothomalo.com ↗