তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে বিভিন্ন প্রতিষ্ঠানের জব্দ করা ব্যাংক হিসাব অবমুক্ত করা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে যাঁরা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন তাঁদের ব্যাংক হিসাবও অবমুক্ত করা হচ্ছে। ব্যবসায়ীদের উদ্বেগ ও সমালোচনার মুখে এই উদ্যোগ নেওয়া হয়। এতে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল, তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ভুক্তভোগী কয়েকজন তৈরি পোশাকশিল্প মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যদিও তাঁদের কেউ কেউ বলছেন, ব্যাংক হিসাব অবমুক্ত হলেও হয়রানি পুরোপুরি দূর হয়নি। কারণ, ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের সব ধরনের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এখন হিসাব অবমুক্ত হলেও ওই প্রক্রিয়া চলছে। তা ছাড়া হিসাব জব্দের কারণে প্রতিষ্ঠানের ঋণপত্র খোলা, অনুমোদিত ঋণসীমা ব্যবহারের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে ব্যাংক কর্মকর্তাদের মধ্যে।
রাজনীতি–সংশ্লিষ্টতা যাঁদের নেই, তাঁদের ব্যাংক হিসাব চালু হচ্ছে

মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশিল্পে গত অক্টোবর থেকে শ্রমিক আন্দোলন চলছে। শ্রমিকদের আন্দোলনের মুখে ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করেছে সরকার। গত সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন। এরপরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। গতকালও সাভারের আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ২০৪টি কারখানার উৎপাদন ব্যাহত হয়।
গত অক্টোবরের শেষের দিকে শ্রমিক বিক্ষোভ তীব্র হলে এর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ৪ নভেম্বর তৈরি পোশাক খাতের দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চায় এনবিআর। এর মধ্যে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনবিআরের একাধিক কর্মকর্তা। এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) ও কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) পৃথকভাবে এসব ব্যাংক হিসাব জব্দ ও তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়।
আইটিআইআইইউর তালিকায় ১১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ৬৭ জন ব্যবসায়ী ছিলেন। আর প্রতিষ্ঠানগুলো ছিল সাতটি শিল্প গ্রুপের। আর ৬৭ জন ব্যবসায়ীর মধ্যে ৬ জন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়কার সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া দুজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদে ছিলেন। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে সংশ্লিষ্ট এই আট ব্যবসায়ীর পাশাপাশি তাঁদের স্ত্রী, ভাই ও ব্যবসায়িক অংশীদারদের নামও ছিল তালিকায়। এতে ইতিবাচক ভাবমূর্তির বেশ কিছু ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের নামও তালিকায় যুক্ত হয়। ফলে এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা–সমালোচনার পাশাপাশি দেখা দেয় উদ্বেগ।
পোশাক খাত–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংক হিসাব জব্দ ও তলবের পর বিজিএমইএ নেতারা সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ শুরু করেন। তাঁরা বলেন, তালিকায় ভালো ও বড় কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম রয়েছে, যাঁরা রাজনীতির সঙ্গে জড়িত নন। এ অবস্থায় তাঁদের ব্যাংক হিসাব জব্দ করা হলে শ্রমিকের মজুরি পরিশোধসহ রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। এরপর সরকার এ বিষয়ে কিছুটা নমনীয় হয়।
মাহমুদ হাসান খান, সভাপতি, বিজিএমইএবিজিএমইএ থেকে সাবেক এমপি ছাড়া অন্যদের ব্যাংক হিসাব অবমুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আশা করি দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর। ইতিমধ্যে শেল্টেক্ গ্রুপ ও এনভয় লিগ্যাসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ ও তাঁর মা রাশিদা আহমেদের ব্যাংক হিসাব অবমুক্ত করেছে এনবিআর। এই দুজনের কোন রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। এনভয় গ্রুপের সঙ্গে সাড়ে চার বছর আগে ব্যবসায়িকভাবে তাঁরা আলাদাও হয়ে যান। তারপরও সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীর এনভয় গ্রুপের সঙ্গে আগের ব্যবসায়িক সূত্র ধরে তানভীর আহমেদ ও তাঁর মায়ের ব্যাংক হিসাবও জব্দ করেছিল এনবিআর।
জানতে চাইলে জানতে চাইলে শেল্টেক্ গ্রুপের এমডি তানভীর আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, ‘আমাদের ব্যাংক হিসাব সচল হয়েছে’।
ব্যাংক হিসাব জব্দের তালিকায় ছিল স্ট্যান্ডার্ড গ্রুপও। অথচ গ্রুপটির মালিকদের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। ফলে তাঁদের ব্যাংক হিসাব গত বুধবার অবমুক্ত করে চিঠি দেয় এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট।
জানতে চাইলে স্ট্যান্ডার্ড গ্রুপের এমডি হাসনাত মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার ব্যাংক নিশ্চিত করেছে, আমাদের ব্যক্তিগত ও কোম্পানির ব্যাংক হিসাব অবমুক্ত করা হয়েছে।’
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ফয়জুর রহমান ব্যবসায়িক অংশীদার হওয়ায় তুসুকা গ্রুপের ১০টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও তলব করা হয়। সেই সঙ্গে গ্রুপটির পরিচালক ফয়জুর রহমান, আরশাদ জামাল, রেফায়েত উল্লাহ, ফিরোজ আলমসহ ৯ জনের হিসাব জব্দ করা হয়। ৯ পরিচালকের পাশাপাশি প্রতিষ্ঠানের কয়েকটি হিসাবও জব্দ করা হয়। গত সপ্তাহে প্রতিষ্ঠানের জব্দ হিসাবগুলো অবমুক্ত করা হলেও ব্যক্তি হিসাবগুলো এখনো জব্দ রয়েছে।
জানতে চাইলে তুসুকা গ্রুপের চেয়ারম্যান আরশাদ জামাল প্রথম আলাকে বলেন, ‘গত বুধবার আমরা ফয়জুর রহমান ছাড়া অন্য অংশীদারদের ব্যাংক হিসাব অবমুক্ত করতে একটি আবেদন বিজিএমইএতে দিয়েছি। বিজিএমইএ তাদের সুপারিশসহ সেটি এনবিআরে পাঠিয়েছে। আশা করছি, প্রতিষ্ঠানের মতো ব্যক্তি হিসাবগুলোও দ্রুত অবমুক্ত হবে।’
জানা যায়, মন্ডল গ্রুপের ২৮টি ও এনভয় গ্রুপের ৫ প্রতিষ্ঠানের জব্দ ব্যাংক হিসাবও খুলে দেওয়া হয়েছে। তবে গ্রুপ দুটির মালিকদের ব্যাংক হিসাব এখনো জব্দ রয়েছে।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি মাহমদু হাসান খান প্রথম আলোকে বলেন, ‘এনবিআরের তালিকায় থাকা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া বিজিএমইএ থেকে সাবেক এমপি ছাড়া অন্যদের ব্যাংক হিসাব অবমুক্ত করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। আশা করি দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনবিআর।’

Source - www.prothomalo.com ↗