অভাব, অসুস্থতা ও স্বামীর অবহেলার কারণে মাত্র ৩০ হাজার টাকায় ১৫ মাস বয়সী ছেলেকে বিক্রি করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জের এক মা। আলামিন নামের ওই শিশুকে কিনেছিল মোংলার এক নিঃসন্তান দম্পতি। বিষয়টি জানাজানি হলে দুই উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শিশু আলামিনকে উদ্ধার করা হয়েছে।