উন্নয়ন বলতে কি কেবল আয় বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা সম্পদের সঞ্চয় বোঝায়? নাকি মানুষের স্বাধীনতা, সক্ষমতা, মর্যাদা ও পছন্দমতো জীবন বেছে নেওয়ার সুযোগও উন্নয়নের মাপকাঠি? এ প্রবন্ধে অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বের আলোকে মানব উন্নয়নের ধারণা, দর্শন ও তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে।
এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমাদের সমসাময়িক কালে বিশ্বের বিদ্যায়তনিক সমাজবিজ্ঞান পাঠ ও সমাজচিন্তার অন্যতম দিশারি অধ্যাপক অমর্ত্য সেন। অর্থনীতি, রাজনীতি-দর্শন, নীতিশাস্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, মানবস্বাধীনতা ও মানবমর্যাদা ইত্যাদি বিষয়ের এমন কোনো দিক নেই, যেখানে তিনি আমাদের ঋদ্ধ করেননি। অধ্যাপক অমর্ত্য সেনকে নিয়ে আলোচনা মানে শুধু একজন নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে কথা বলা নয়; বরং এটি এমন আলোচনা, যা আমাদের তাঁর বহুমাত্রিক চিন্তার জগতে নিয়ে যায়, যেখানে মানব উন্নয়ন ধারণা সুগভীরভাবে প্রোথিত।
অমর্ত্য সেনের মানব উন্নয়নচিন্তা

আমরা যখন উন্নয়ন নিয়ে কথা বলি, তখন অনেক সময় সংখ্যার ভাষায় কথা বলি, পরিমাণগত উপাত্তের নিরিখে বিশ্লেষণ করি। যেমন মাথাপিছু আয়, প্রবৃদ্ধির হার, বিনিয়োগের পরিমাণ, রপ্তানি ও জাতীয় আয়ের অনুপাত ইত্যাদি। কিন্তু এই সংখ্যাগুলোর সীমিত বলয় পেরিয়ে উন্নয়ন বিষয়ে কিছু বৃহত্তর প্রশ্ন আছে। যেমন উন্নয়ন মানে কী, উন্নয়নের প্রকৃতি কী, কিসের উন্নয়ন, কার জন্য উন্নয়ন, কার দ্বারা উন্নয়ন ইত্যাদি। অমর্ত্য সেনের উন্নয়ন দর্শনতত্ত্ব থেকে আমরা জানি যে উন্নয়ন শুধু আর্থিক বর্ধন নয়, উন্নয়ন মানে মানুষের চয়নের স্বাধীনতা, তার সক্ষমতার প্রসারণ, তার মানসিক দিগন্তের বিস্তৃতি। উন্নয়নকে আমরা যদি শুধু আয় বৃদ্ধি বা সম্পদ যোজনার মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে মানুষের জীবনের আসল অর্থ ও লক্ষ্য আমরা হারিয়ে ফেলব। উন্নয়ন মানে বস্তুগত সম্পদের সঞ্চয় নয়, উন্নয়ন মানে মানুষের জীবনমানের উন্নতি সাধন। মানুষের আয় বাড়তে পারে, কিন্তু মানুষ যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয়, শিক্ষিত না হয়, মানবিক মর্যাদার সঙ্গে বাঁচতে না পারে, তাহলে সে উন্নয়ন অসম্পূর্ণ। অর্থাৎ উন্নয়ন মানুষকেন্দ্রিক—পণ্যকেন্দ্রিক বা ধনকেন্দ্রিক নয়।
দ্বিতীয়ত, জীবনের মান কেবল বস্তুগত পরিমাণ দিয়ে পরিমাপ করা যায় না, তার গুণগত মাত্রিকতাও গুরুত্বপূর্ণ। যেমন একজন মানুষ হয়তো সুস্বাস্থ্যের অধিকারী, শিক্ষিত, কর্মরত, পর্যাপ্ত আয়ের অধিকারী। উন্নয়নের পরিপ্রেক্ষিতে এগুলো তাৎপর্যপূর্ণ। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো, যে জীবন মানুষ আকাঙ্ক্ষা করে, তা বেছে নেওয়ার স্বাধীনতা, সক্ষমতা তার আছে কি না। সত্যিকারের উন্নয়ন মানুষকে সেই স্বাধীনতা, সক্ষমতা ও সুযোগ দেয়।
জীবনের মান কেবল বস্তুগত পরিমাণ দিয়ে পরিমাপ করা যায় না, তার গুণগত মাত্রিকতাও গুরুত্বপূর্ণ। যেমন একজন মানুষ হয়তো সুস্বাস্থ্যের অধিকারী, শিক্ষিত, কর্মরত, পর্যাপ্ত আয়ের অধিকারী। উন্নয়নের পরিপ্রেক্ষিতে এগুলো তাৎপর্যপূর্ণ। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো, যে জীবন মানুষ আকাঙ্ক্ষা করে, তা বেছে নেওয়ার স্বাধীনতা, সক্ষমতা তার আছে কি না। সত্যিকারের উন্নয়ন মানুষকে সেই স্বাধীনতা, সক্ষমতা ও সুযোগ দেয়।তৃতীয় কথাটি হচ্ছে, মানব উন্নয়নের ধারণা নিশ্চিতভাবে অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতার ধারণার ওপরে প্রতিষ্ঠিত। সেই চিন্তাচেতনার ওপরে ভিত্তি করেই পরবর্তী সময়ে মানব উন্নয়নের তাত্ত্বিক কাঠামো গড়ে উঠেছে। বলা প্রয়োজন, সেই প্রক্রিয়ায় অমর্ত্য সেন সক্রিয়ভাবে অবদান রেখেছেন। মানব উন্নয়নের তাত্ত্বিক কাঠামো অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতার তত্ত্বকে আরও সামনে এগিয়ে নিয়ে গেছে।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনঅমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্ব সম্পর্কে প্রথমেই বলে নেওয়া দরকার যে অর্থনীতিবিদেরা এই তত্ত্বকে যত জটিল করে তোলার চেষ্টা করেছেন, তা আসলে তত জটিল নয়। অমর্ত্য সেন সক্ষমতা সংজ্ঞায়িত করেছেন এভাবে—মানুষ কিছু বিষয়কে মূল্যবান ও গুরুত্বপূর্ণ মনে করে এবং সেগুলো হতে চায় বা অর্জন করতে চায়। কিছু হওয়ার কিংবা করার বহু সম্ভাবনা তার সামনে থাকে। এই যে করার কিংবা হওয়ার বিরাট সম্ভাবনা ও বিরাট ক্ষেত্র, সেখান থেকে একজন মানুষ কতগুলো চয়ন তার নিজের জন্য নির্বাচন করতে পারে। তারপর সেসব লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে চায় এবং সেই সক্ষমতা অর্জিত হলে মানুষের জীবন, উন্নত হয়। সক্ষমতা তত্ত্বের এটি হচ্ছে মূলকথা।
সক্ষমতা ও সুযোগ যখন একটি ভারসাম্যে পৌঁছে, তখন মানব উন্নয়ন একটি কাঙ্ক্ষিত অবস্থানে থাকে। কোনো সমাজে যদি সক্ষমতা তৈরি হয়, কিন্তু সুযোগ সৃষ্টি না হয়, তাহলে সেখানে মানব হতাশার জন্ম হয়। অন্যদিকে সমাজে সুযোগ আছে, কিন্তু সক্ষমতা তৈরি হয়নি—এমন হলে তা হৃত সুযোগের উদাহরণ। যেমন সত্তর দশকের শ্রীলঙ্কায় নানা জনগোষ্ঠীর, বিশেষত তরুণদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সংঘাত-সহিংসতার কারণে সেই সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি। ফলে আশির দশকের শ্রীলঙ্কার যুবসমাজের মধ্যে আত্মহত্যার হার ছিল অত্যন্ত উঁচু।এই তত্ত্বের পরিপ্রেক্ষিতে তিনটি পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। প্রথমত, মানুষ নানা বিষয়ে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করলে অনেক কিছুই স্বাধীনভাবে করতে পারবে। তাদের আয়ের সক্ষমতা অর্জিত হলে তা দিয়ে তারা সুনন্দ জীবন যাপন করতে পারবে। জ্ঞানের সক্ষমতা অর্জিত হলে একদিকে নিজেরা ঋদ্ধ হবে, অন্যদিকে সমাজের অন্য মানুষদের শাণিত করতে পারবে। সেই অর্থে সক্ষমতার উন্নয়ন মানুষকে স্বাধীনতা দেয়। সেই পরিপ্রেক্ষিত থেকেই অমর্ত্য সেন বলেছেন, উন্নয়ন হচ্ছে স্বাধীনতা।
দ্বিতীয়ত, সক্ষমতা তত্ত্বে ব্যক্তি মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা, স্বাতন্ত্র্য ও অধিকার সক্ষমতা তত্ত্বের একটি শক্ত ভিত্তি। এর ফলে মনে হতে পারে, সক্ষমতা বোধ হয় শুধু ব্যক্তিকেন্দ্রিক কিছু। তা কিন্তু নয়। আমরা সমাজবদ্ধ, যূথবদ্ধ জীব। আমাদের যৌথ জীবন, সামাজিক জীবনও গুরুত্বপূর্ণ। মনে রাখা দরকার, সামাজিক চয়ন সব সময় ব্যক্তিগত চয়নের সমষ্টি নয়। ব্যক্তিগত চয়নের সঙ্গে সমাজের যূথবদ্ধ চয়নও জরুরি। সক্ষমতা বিষয়ে অমর্ত্য সেনের চিন্তা ও বিশ্লেষণের জন্য মানুষের যৌথতা, যূথবদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, সক্ষমতা তত্ত্বের পেছনে একটি প্রচ্ছন্ন অনুমান আছে। সেটা হচ্ছে, সক্ষমতা বাড়লে সুযোগের সৃষ্টি হবে, সুযোগ আসবে। কিন্তু সক্ষমতা বাড়লেই আপনা-আপনি বা স্বয়ংক্রিয়ভাবে সুযোগের সৃষ্টি হয় না। আমরা এ রকম বহু উদাহরণ জানি, যেখানে ব্যক্তি ও সমাজের সক্ষমতা বেড়েছে, কিন্তু সুযোগ সৃষ্টি হয়নি। সুতরাং সক্ষমতা
প্রসারণের সঙ্গে সঙ্গে আলাদা করে সুযোগ সৃষ্টির প্রয়োজন আছে।
উপর্যুক্ত প্রেক্ষাপটের নিরিখে এবার মানব উন্নয়নতত্ত্বের দিকে তাকানো যাক। ইতিপূর্বেই বলা হয়েছে যে মানব উন্নয়নের তত্ত্বটি অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বকে কেন্দ্র করে বা তার ওপরে নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছে। মানব উন্নয়নের বহুপ্রচলিত সরল সংজ্ঞাটি হলো, ‘মানব উন্নয়ন মানুষের চয়নের ক্ষেত্র সম্প্রসারণের একটি প্রক্রিয়া’। প্রতিদিন আমরা নানা রকমের সিদ্ধান্ত নিই, যার কিছু রাজনৈতিক, কিছু অর্থনৈতিক, কিছু আবার সামাজিক। এবং আমরা সিদ্ধান্ত নিই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সমাজজীবনে, রাষ্ট্রীয় পর্যায়ে। এ সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের চয়ন বা বাছাইয়ের ক্ষেত্রটিকে আমরা যদি সম্প্রসারিত করতে পারি, তাহলে সেটাই মানব উন্নয়ন। সেই সঙ্গে মনে রাখা দরকার, মানব উন্নয়ন শুধু একটি প্রক্রিয়া নয়, একটি চূড়ান্ত ফলও বটে।
চূড়ান্ত বিচারে মানব উন্নয়ন হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন এবং মানুষের দ্বারা উন্নয়ন। মানুষের উন্নয়ন মানে মানবসম্পদের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন মানে উন্নয়নের সুফল মানুষের জীবনে পৌঁছে যাবে এবং মানুষের দ্বারা উন্নয়ন মানে হচ্ছে, উন্নয়নপ্রক্রিয়ায় মানুষ নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবে না, সক্রিয় অংশগ্রহণকারীর ভূমিকা নেবে, যাতে যে বিষয়গুলো তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, সেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে তারা প্রভাবিত করতে পারে।যেকোনো চয়নের ক্ষেত্রকে বিস্তৃত করার দুটো উপায় আছে: সক্ষমতার প্রসারণ ও সুযোগের সম্প্রসারণ। সেই অর্থে, মানব উন্নয়ন হচ্ছে একটি সমীকরণ, যার বাঁ পাশে রয়েছে সক্ষমতা আর ডান পাশে রয়েছে সুযোগ। কীভাবে সক্ষমতা বাড়ানো যায়? শিক্ষার মাধ্যমে, প্রশিক্ষণের দ্বারা, স্বাস্থ্যসুবিধা ব্যবহার করে, তথ্যপ্রযুক্তিতে অন্তর্ভুক্তির দ্বারা ইত্যাদি। কর্মনিয়োজন, ব্যবসা-বাণিজ্যের উদ্যোগ সৃষ্টি, উৎপাদন, সম্পদ লভ্য করার মাধ্যমে সুযোগ সৃষ্টি করা যায়।
অমর্ত্য সেনসক্ষমতা ও সুযোগ যখন একটি ভারসাম্যে পৌঁছে, তখন মানব উন্নয়ন একটি কাঙ্ক্ষিত অবস্থানে থাকে। কোনো সমাজে যদি সক্ষমতা তৈরি হয়, কিন্তু সুযোগ সৃষ্টি না হয়, তাহলে সেখানে মানব হতাশার জন্ম হয়। অন্যদিকে সমাজে সুযোগ আছে, কিন্তু সক্ষমতা তৈরি হয়নি—এমন হলে তা হৃত সুযোগের উদাহরণ। যেমন সত্তর দশকের শ্রীলঙ্কায় নানা জনগোষ্ঠীর, বিশেষত তরুণদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু সংঘাত-সহিংসতার কারণে সেই সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি। ফলে আশির দশকের শ্রীলঙ্কার যুবসমাজের মধ্যে আত্মহত্যার হার ছিল অত্যন্ত উঁচু। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সত্তরের দশকে তেল থেকে উচ্চ আয়ের ফলে অর্থনীতিতে নানা রকমের সুযোগের সৃষ্টি হয়েছিল, কিন্তু পেশাগত দক্ষতার অভাব ছিল বলে তাদের বিদেশ থেকে দক্ষ জনসম্পদ আমদানি করতে হয়েছে।
আসলে, মানব উন্নয়নের চিন্তা সার্বিক ও সামগ্রিক। উন্নয়নের অন্যান্য ধারণা থেকে মানব উন্নয়নের সংজ্ঞা ব্যাপ্ত ও বিস্তৃত। সেই পরিপ্রেক্ষিতে মানব উন্নয়নের সঙ্গে অন্যান্য উন্নয়ন দৃষ্টিভঙ্গির তুলনা করা যেতে পারে। যেমন ‘মানবসম্পদ উন্নয়ন’ কথাটি আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু ‘মানবসম্পদ উন্নয়ন’ আর ‘মানব উন্নয়ন’ এক কথা নয়। মানবসম্পদ উন্নয়নের মানে হচ্ছে, একটি দেশের যে জনশক্তি আছে, তার দক্ষতার উন্নয়ন, যাতে উৎপাদন প্রক্রিয়ায় এই মানবসম্পদকে আরও দক্ষভাবে ব্যবহার করা যায়। অন্যদিকে মানব উন্নয়ন হচ্ছে মানুষের চয়নের ক্ষমতার বিস্তার। সেখানে মানবসম্পদ উন্নয়ন তো থাকবেই, তার বাইরেও চয়ন-সিদ্ধান্তের সুযোগ থাকবে।
দ্বিতীয়ত, ‘মৌলিক চাহিদা’ বলে একটি তত্ত্ব সত্তর ও আশির দশকে নানা পরিপ্রেক্ষিতে উপস্থাপিত হয়েছে। সে তত্ত্বের মূলকথা হচ্ছে, মানুষের কতগুলো ন্যূনতম মৌলিক চাহিদা রয়েছে, যেমন, খাদ্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদির চাহিদা। উন্নয়নের লক্ষ্য মানুষের সেই সব ন্যূনতম মৌলিক চাহিদা মেটানো, যাতে মানুষ একটি ন্যূনতম পর্যায়ের উন্নয়নে পৌঁছে যেতে পারে। অন্যদিকে মানব উন্নয়ন মানুষকে শুধু ন্যূনতম চাহিদা অর্জনের পর্যায়ে রাখার কথা বলে না। মানব উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা মিটিয়ে তার বাছাইয়ের সিদ্ধান্তের ক্ষমতাকে আরও বিস্তৃত করতে চায়। অতএব ন্যূনতম মৌলিক চাহিদার যে উন্নয়ন তত্ত্ব রয়েছে, মানব উন্নয়ন তার চেয়ে সম্প্রসারিত।
তৃতীয়ত, মানবকল্যাণ তত্ত্বে বলা হয় যে মানুষের কল্যাণের জন্য তাকে নানাভাবে সাহায্য করতে হবে। তাকে কল্যাণমূলক সহায়তা দিতে হবে, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর মধ্যে নিয়ে আসতে হবে ইত্যাদি। একটু ভাবলেই দেখা যাবে যে মানবকল্যাণের তত্ত্বে মানুষকে শুধু গ্রহীতা হিসেবে বিবেচনা করা হয়, তাঁকে উন্নয়নপ্রক্রিয়ার একজন নির্ধারক হিসেবে দেখা হয় না। অন্যদিকে মানব উন্নয়ন মানুষকে শুধু উন্নয়নের সুফলধারী বলে মনে করে না। যেসব প্রক্রিয়া ও বিষয় মানুষের জীবন ও জগৎকে প্রভাবিত করে, মানব উন্নয়নতত্ত্ব মানুষকে সেই প্রক্রিয়ায় একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে দেখে। সব মিলিয়ে বলা চলে, উন্নয়নের অন্যান্য দৃষ্টিভঙ্গির চেয়ে মানব উন্নয়ন তত্ত্ব বিস্তৃততর।
চূড়ান্ত বিচারে মানব উন্নয়ন হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন এবং মানুষের দ্বারা উন্নয়ন। মানুষের উন্নয়ন মানে মানবসম্পদের উন্নয়ন, মানুষের জন্য উন্নয়ন মানে উন্নয়নের সুফল মানুষের জীবনে পৌঁছে যাবে এবং মানুষের দ্বারা উন্নয়ন মানে হচ্ছে, উন্নয়নপ্রক্রিয়ায় মানুষ নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকবে না, সক্রিয় অংশগ্রহণকারীর ভূমিকা নেবে, যাতে যে বিষয়গুলো তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, সেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকে তারা প্রভাবিত করতে পারে।
মানব উন্নয়নের এই ধারণার পরিপ্রেক্ষিতে পাঁচটি পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক. মানব উন্নয়ন ধারণার তাত্ত্বিক কাঠামোর নৈতিক ভিত্তিভূমি হচ্ছে মানবাধিকার ও মানবস্বাধীনতা। দুই. সব রকমের সাম্য ও সমতা মানব উন্নয়ন ধারণার জন্য গুরুত্বপূর্ণ। তিন. নারীর অধিকার, ক্ষমতায়ন, নারী-পুরুষের সমতা মানব উন্নয়ন কাঠামোর অন্যতম মাত্রিকতা। চার. পরিবেশের বজায় ক্ষমতা মানব উন্নয়নের একটি স্তম্ভ। এর মাধ্যমে শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতা ও সুযোগ নিশ্চিত করা হয়। সুতরাং মানব উন্নয়ন ধারণায় একটি আন্তপ্রজন্ম মাত্রিকতা আছে। পাঁচ. মানবনিরাপত্তার বিষয়টি মানব উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।
অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মানব উন্নয়নের সম্পর্ক বিষয়ে কিছু বিভ্রান্তি আছে। অনেকেই মনে করেন এবং অনেকে বলেও থাকেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি মানব উন্নয়নের জন্য প্রয়োজনীয় নয়। এটি একটি ভ্রান্ত ধারণা। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানব উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি মানব উন্নয়নের একমাত্র কথা নয়, শেষ কথা তো নয়ই। মানুষের চয়ন-সিদ্ধান্তের সম্প্রসারণের জন্য আয় অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু মনে রাখা দরকার যে আয় বা প্রবৃদ্ধি মানব উন্নয়নের একটি উপকরণমাত্র, চূড়ান্ত ফল নয়।
অধ্যাপক অমর্ত্য সেনের সক্ষমতা তত্ত্বের ওপরে ভিত্তি করে গত প্রায় চার দশকে নানাভাবে সম্প্রসারিত হয়ে মানব উন্নয়ন চিন্তা আজ একটি উন্নয়ন-দর্শনে পরিণত হয়েছে। তাঁর নানা অবদানের ওপরে প্রচুর বিদ্যায়তনিক কাজ ও গবেষণা হয়েছে। কিন্তু আমার মনে হয়, তাঁর বহুধামাত্রিক মেধা, প্রতিভা ও অবদান মূল্যায়নের আরও ক্ষেত্র রয়েছে; সেসব ক্ষেত্রে আরও গবেষণা, আরও কাজ হওয়া দরকার।
সেলিম জাহান: লেখক ও অর্থনীতিবিদ

Source - www.prothomalo.com ↗