Bangladesh · 2026-11-13 17:00:00

পিতা-পুত্র দুই নবীর রাজ্য শাসন

পিতা-পুত্র দুই নবীর রাজ্য শাসন
পবিত্র কোরআনে এক পিতা-পুত্রের শাসনজীবনের কথা উঠে এসেছে, যাঁরা নবী ছিলেন, পাশাপাশি রাজত্বও পরিচালনা করেছেন। তাঁরা হলেন নবী দাউদ ও সোলাইমান (আ.)।
তাঁদের জীবন ও শাসনব্যবস্থায় রয়েছে একজন আদর্শ শাসকের জন্য অনুসরণীয় বহু শিক্ষা।
প্রজ্ঞা ও ন্যায়বিচারের মেলবন্ধন

জ্ঞান ও প্রজ্ঞাহীন ক্ষমতা অনেক সময় অন্যায় ও বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়। কোরআনে দাউদ ও সোলাইমানের আলোচনা করতে গিয়ে প্রথমেই তাঁদের জ্ঞানপ্রাপ্তির কথা উল্লেখ করা হয়েছে, ‘আমি অবশ্যই দাউদ ও সোলাইমানকে জ্ঞান দান করেছিলাম।’ (সুরা নামল, আয়াত: ১৫)
একজন শাসকের প্রধান কাজ ন্যায়বিচার প্রতিষ্ঠা। আল্লাহ নবী দাউদকে নির্দেশ দিয়ে বলেন, ‘আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না...।’ (সুরা সোয়াদ, আয়াত: ২৬)
সুরা সোয়াদ, আয়াত: ৩০‘আমি দাউদকে দান করেছিলাম সোলাইমান। সে ছিল কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আল্লাহর প্রতি অধিক অনুরাগী।পিতাকে যেভাবে ধর্মের পথে ডেকেছেন নবী ইব্রাহিম (আ.)যোগ্য উত্তরসূরি সোলাইমান

রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা রক্ষায় যোগ্য উত্তরসূরি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে সোলাইমান (আ.) সম্পর্কে বলা হয়েছে, ‘সোলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিল।’ (সুরা নামল, আয়াত: ১৬)
নবী সোলাইমান (আ.) তাঁর পিতার উত্তরসূরি হিসেবে নবুয়ত ও বিশেষ জ্ঞানের অধিকারী হন। তাঁর শাসনব্যবস্থায় ছিল জিন, মানুষ ও পাখিদের সমন্বয়ে গড়া বিশাল বাহিনী।
একবার তিনি বাহিনী নিয়ে পিঁপড়াদের উপত্যকা অতিক্রম করছিলেন। তখন একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের সতর্ক করে বলল, তারা যেন নিজেদের ঘরে প্রবেশ করে, অন্যথায় সোলাইমান ও তাঁর বাহিনী অজান্তেই তাদের পিষে ফেলতে পারে।
পিঁপড়ার কথা শুনে সোলাইমান (আ.) মুচকি হাসলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায়ের তৌফিক চাইলেন। (সুরা নামল, আয়াত: ১৮-১৯)
ক্ষমতার প্রভাবে যেন কারও ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখা শাসকের দায়িত্ব। একই সঙ্গে বিনীত থাকা। কোরআনে বলা হয়েছে, ‘আমি দাউদকে সোলাইমান দান করেছিলাম। সে ছিল কতই না উত্তম বান্দা! নিশ্চয়ই সে ছিল আল্লাহর প্রতি অধিক অনুরাগী।’ (সুরা সোয়াদ, আয়াত: ৩০)
নবী মুসা ও হারুনের যুগলবন্দী জীবন থেকে শিক্ষামৃত্যুর পর্যন্ত জিনদের দিয়ে তিনি কাজ নিয়েছিলেন। লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। একসময় ঘুণপোকা লাঠিটি খেয়ে ফেললে তাঁর দেহ মাটিতে পড়ে যায় এবং জিনেরা বুঝতে পারে তিনি আগেই ইন্তেকাল করেছেন।জবাবদিহি ও তথ্য যাচাই

সুশৃঙ্খল শাসনব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো অধীনদের কাজের তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা। একবার নবী সোলাইমান (আ.) পাখিদের খোঁজ নিতে গিয়ে হুদহুদ পাখিকে দেখতে পেলেন না।
তিনি তার অনুপস্থিতির কারণ জানতে চাইলেন এবং যথাযথ কারণ দেখাতে না পারলে শাস্তির কথাও বললেন। পরে হুদহুদ সাবা রাজ্যের বিষয়ে সংবাদ দিলে তিনি অন্ধভাবে তা বিশ্বাস না করে সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেন। (সুরা নামল, আয়াত: ২০-২৮)
জনকল্যাণে ক্ষমতার ব্যবহার

শাসকের হাতে থাকা সম্পদ, প্রযুক্তি ও শক্তি মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত। নবী দাউদের জন্য আল্লাহ লোহা নরম করে দিয়েছিলেন এবং তিনি তা দিয়ে বর্ম তৈরি করতেন।
অন্যদিকে সোলাইমানের জন্য বাতাস ও জিনদের অনুগত করে দেওয়া হয়েছিল, যাদের দিয়ে তিনি জনকল্যাণমূলক স্থাপনা তৈরি করাতেন। (সুরা সাবা, আয়াত: ১০-১৩)
মৃত্যুর পর্যন্ত জিনদের দিয়ে তিনি কাজ নিয়েছিলেন। লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। একসময় ঘুণপোকা লাঠিটি খেয়ে ফেললে তাঁর দেহ মাটিতে পড়ে যায় এবং জিনেরা বুঝতে পারে তিনি আগেই ইন্তেকাল করেছেন। (সুরা সাবা, আয়াত: ১৪)।
মাহমুদ হাসান ফাহিম : আলেম ও লেখক

নবী হওয়ার আগে নবীজি (সা.) কি ‘পথহারা’ ছিলেন

Source - www.prothomalo.com ↗