এ বছর ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় স্থানীয় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ জন গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে ৩ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে। এছাড়াও দেশ-বিদেশে অধ্যায়নরত ৬ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য ৫০ হাজার করে ৩ লাখ টাকা এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরো ৫ লাখ ৩৫ হাজার টাকার মানবিক সহযোগিতা দেওয়া হয়েছে।