Bangladesh · 2026-11-13 19:07:55

সন্ধ্যায় সারা দিনের খবর

সন্ধ্যায় সারা দিনের খবর
শুভসন্ধ্যা। আজ শুক্রবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:
ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা
বসুন্ধরা আবাসিক এলাকার মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাসে জোবেল মিয়া ও সালমা বেগমের ক্যানসার আক্রান্ত মেয়ে তাকিয়া (ডানে) আড়াই বছর বয়সে শ্রদ্ধা বিশ্বাসের রক্তে ক্যানসার ধরা পড়ে। এখন তার বয়স পাঁচ বছর। যশোরের রূপা রানী ও বাঁধন বিশ্বাস তাঁদের একমাত্র সন্তানের চিকিৎসা নিয়ে দীর্ঘ সংগ্রাম করছেন। রোগটি ধরতেই বেশ সময় লাগে, টাকাও খরচ হয় প্রচুর। ঢাকায় এসে মহাখালীতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শুরু করেন। বিস্তারিত পড়ুন...
এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাঅবশেষে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এ সুযোগ রেখেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনছে বা আয়োজন করছে। বিস্তারিত পড়ুন...
ভালো খাবার খুঁজতে গিয়েই রাজীবের সঙ্গে দেখা সোনিয়ার, ভারতীয় আর কোন খাবার পছন্দ
সোনিয়া গান্ধীর পছন্দের তালিকায় আছে বাঙালি আর গুজরাটি খাবারভারতে এসে সোনিয়া গান্ধী প্রথম যে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, সেটা খাবারের সঙ্গে মানিয়ে নেওয়া। ঝাল আর মসলাদার ভারতীয় খাবার একেবারেই খেতে পারতেন না। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলেছে। সোনিয়ার পছন্দের তালিকায় ঢুকেছে ভারতীয় খাবার। এমনকি এসব খাবার এখন তিনি বেশ ভালো রান্না করতেও পারেন। বিস্তারিত পড়ুন...
৮৯ রানে অলআউট হয়ে ২৪৪ রানে হার, শেষ কবে এত বড় ব্যবধানে হেরেছিল ভারত
হেনরির বলে বোল্ড হয়েছেন কোহলিতাঁর দুর্দান্ত একটা সেঞ্চুরি। এতে দলের স্কোরবোর্ডে ৩৩৩ রান। উইল ইয়ংয়ের দিনটা এর চেয়ে ভালো আর কী হতে পারত! কিন্তু নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পরই যেন মঞ্চটা কেড়ে নিলেন তাঁরই সতীর্থ ম্যাট হ্যানরি। ভারতের ইনিংসের প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে ম্যাচের রং বদলে দিলেন এই পেসার। বিস্তারিত পড়ুন...
নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি
ছোট পর্দার অভিনয়শিল্পীদের পেশাগত শৃঙ্খলা রক্ষায় কাজ করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। বিভিন্ন সময় শুটিংয়ে অনুপস্থিতি, শিডিউল জটিলতা, অসদাচরণ কিংবা সহকর্মীর সঙ্গে বিরোধের অভিযোগে সংগঠনটির পক্ষ থেকে শিল্পীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কারও ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে, কারও সদস্যপদ স্থগিত হয়েছে। বিস্তারিত পড়ুন...

Source - www.prothomalo.com ↗