নিয়মিত কম ঘুমালে সকালে শুধু ক্লান্তি লাগে, ব্যাপারটি কেবল এতটুকুই নয়। এর চেয়েও বড় ক্ষতি হতে পারে।
নতুন একটি গবেষণায় দেখা গেছে, সামান্য কম ঘুমালেও মানুষ খুব সহজে ফিশিং স্ক্যামের শিকার হতে পারে। ফিশিং স্ক্যাম হলো সেই সব প্রতারণামূলক ইমেল, যা দেখে মনে হয় জরুরি কোনো বার্তা। কিন্তু আসলে এগুলো মেইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করার বা ক্ষতিকর লিংকে ক্লিক করানোর ফন্দি।
গবেষণায় দেখা গেছে, কোনো কারণে মানুষের ঘুমের সময় সামান্য এক ঘণ্টা কমে গেলে ভুয়া বা ফিশিং লিংকে ক্লিক করার হার প্রায় ১৩ শতাংশ বেড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ছোটখাটো ঘুমের ব্যাঘাত কীভাবে আমাদের দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উলপাল্টা করে দেয়, এটি তারই প্রমাণ।
মাত্র এক ঘণ্টা কম ঘুমালে স্ক্যামের শিকার হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষজ্ঞদের দাবি

অ্যারিজোনা কলেজ অব মেডিসিনের স্লিপ অ্যান্ড হেলথ রিসার্চ প্রোগ্রামের পরিচালক মাইকেল গ্র্যান্ডনার। তিনি বলেন, ‘আমাদের অনেকেই মনে করেন, ইমেল চেক করার জন্য বুঝি ভালো ঘুমের কোনো প্রয়োজন নেই। কিন্তু ইমেলের ছোট ছোট বিবরণ খেয়াল করা এবং কোনোটিতে বিশ্বাস করা উচিত আর কোনটি ভুয়া, তা বোঝার জন্য ঠিকঠাক বিশ্রাম বা ঘুম খুব জরুরি।’
সকালে ঘুম থেকে উঠতে না পারলে যা করতে হবেসময় বদলালেই কি ফিশিং লিংকের ফাঁদে পড়ার ঝুঁকি বাড়ে?
গবেষণার জন্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকেরা ১১ হাজার ২০০ জনের বেশি কর্মচারীর ওপর একটি পরীক্ষা চালিয়েছেন। তাঁরা দেখতে চেয়েছেন, ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে যাওয়ার পর বা সময় পরিবর্তনের আগে-পরে মানুষ ভুয়া বা ফিশিং ইমেলগুলোতে কেমন প্রতিক্রিয়া দেখায়।
প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের হঠাৎ করে একটি ভুয়া ফিশিং ইমেল পাঠানো হয়। কিছু মানুষকে সময় পরিবর্তনের আগে এটি দেওয়া হয়েছিল, আর বাকিদের দেওয়া হয়েছিল সময় বদলানোর পরের সোমবারে।
গবেষণা দলটি দেখেছে, সময় পরিবর্তনের আগে প্রায় ১৬ শতাংশ মানুষ সন্দেহজনক লিংকে ক্লিক করেছিল। কিন্তু সময় পরিবর্তনের পরে এই সংখ্যাটি বেড়ে প্রায় ১৮ শতাংশে দাঁড়ায়। এর মানে হলো, সময়ের এই পরিবর্তনের পর ফিশিং লিংকে ক্লিক করার হার আগের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেড়ে গেছে।
গবেষণার প্রধান লেখক এবং ইউসি আরভিনের নিউরোবায়োলজি ও আচরণের সহকারী অধ্যাপক ডাক্তার ইতান শেখটম্যান বলেন, ‘ঘুমের নিয়মে এই ছোট্ট পরিবর্তনটিকে আমরা অনেকেই তেমন ক্ষতিকর বা বড় কিছু বলে মনে করি না। কিন্তু অবাক করা বিষয় হলো, এর প্রভাব বেশ বড় এবং পরিমাপযোগ্য।’
গবেষণার কিছু সীমাবদ্ধতাও রয়েছে
গবেষকরা সরাসরি মানুষের ঘুম মেপে দেখেননি। তাই সুনির্দিষ্টভাবে বলা যায় না যে শুধু ঘুমের ঘাটতির কারণেই ফিশিং লিংকে ক্লিক করার হার বেড়েছে। গবেষকদের মতে, শরীরের অভ্যন্তরীণ ঘড়ি বা সার্কাডিয়ান ছন্দের পরিবর্তন কিংবা সকালের আলোর প্রভাবও এর পেছনে ভূমিকা রাখতে পারে।
এ ছাড়া গবেষণাটি শুধু একটি প্রতিষ্ঠানের মানুষের ওপর এবং একটি মাত্র সময়ের পরিবর্তনের সময় করা হয়েছে। আসল কোনো সাইবার হামলার বদলে এখানে নকল বা সিমুলেটেড ফিশিং ইমেল ব্যবহার করা হয়েছিল। তাই এই ফলাফল সব ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য না–ও হতে পারে।
সকালে ঘুম থেকে ওঠা মানুষ কি রাত জাগা মানুষের চেয়ে বেশি ভালোঘুম মস্তিষ্ককে শান্ত ও সতেজ রাখেকেন ঘুম কম হলে আমাদের বিচার করার ক্ষমতা কমে যায়
ঘুম আমাদের মনোযোগ, একাগ্রতা, স্মৃতিশক্তি এবং সম্ভাব্য বিপদ চেনার ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
ইউনিভার্সিটি অব অ্যারিজোনার গবেষক ডাক্তার মাইকেল গ্র্যান্ডনার বলেন, ‘আমাদের মস্তিষ্ক কেবল জেগে থাকার চেয়েও অনেক বেশি কাজ করে। একে তথ্যের মধ্য থেকে দরকারি জিনিস বেছে নিতে হয়, কোনোটিতে মনোযোগ দিতে হবে, তা ঠিক করতে হয় এবং কাজ করার সময় কোনো ভুল হচ্ছে কি না, তা ধরতে হয়।
গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের যে অংশটি পরিকল্পনা করা, কোনো বিষয়ে বিচার করা এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে (যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়), সেটি ঘুমের অভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময় না ঘুমালে সতর্কতা ও মনোযোগের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশগুলোর কাজের ধরনেও পরিবর্তন আসে।
তবে নতুন এই গবেষণায় যুক্ত ছিলেন না ইউনিভার্সিটি অব অ্যারিজোনা ক্লিনিক্যাল নিউরোসাইকোলজিস্ট উইলিয়াম কিলগোর। তিনি বলেন, আগের বেশির ভাগ গবেষণাই অনেক বেশি সময় ধরে না ঘুমানোর ক্ষতিকর দিক নিয়ে করা হয়েছে। কিন্তু মাত্র এক ঘণ্টা কম ঘুমালে ঠিক একই রকম সমস্যা তৈরি হয় কি না, তা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।
অংশগ্রহণকারীরা কেন সন্দেহজনক লিংকে ক্লিক করেছিল, গবেষণায় সেটির সুনির্দিষ্ট কারণ পাওয়া যায়নি। গবেষকেরা নিশ্চিতভাবে জানেন না ফিশিং ইমেল বুঝতে না পারার কারণে এমন হয়েছে, নাকি কম ঘুমের কারণে তাদের মনোযোগে ত্রুটি ছিল এবং তারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো খেয়াল করতে পারেনি।
ঘুম কম হলে শুধু ফিশিং স্ক্যাম নয়, অন্য ঝুঁকিও বাড়ে
গবেষণাটি মূলত সাইবার নিরাপত্তার ওপর করা হলেও, বিশেষজ্ঞরা বলছেন অপর্যাপ্ত ঘুম আমাদের দৈনন্দিন জীবনের আরও অনেক কাজকে প্রভাবিত করতে পারে।
ঘুম কম হলে মনোযোগ, স্মৃতিশক্তি এবং মনমেজাজ নিয়ন্ত্রণে সমস্যা হয়। ফলে এর প্রভাব আমাদের সারা দিনের নানা কাজে দেখা যেতে পারে। কম ঘুমালে বিলের টাকার অঙ্ক ঠিক আছে কি না, তা মেলানো কঠিন হয়ে দাঁড়াতে পারে। ঠিকমতো ওষুধ খাওয়া হয়েছে কি না, তা ভুলে যেতে পারে কিংবা সহকর্মীর পাঠানো বার্তার অর্থ বুঝতে ভুল করতে পারেন। কম ঘুমের কারণে গাড়ি চালানোর সময় কিংবা হুট করে কোনো কিছু কিনে ফেলার ক্ষেত্রেও ভুল সিদ্ধান্ত হতে পারে, যদিও সে বিষয়গুলো এই গবেষণায় সরাসরি পরীক্ষা করা হয়নি।
আরেকটি বড় সমস্যা হলো, আমাদের কাজ বা সিদ্ধান্ত যে খারাপ হচ্ছে, তা আমরা অনেক সময় বুঝতেই পারি না। ঘুমের ঘাটতি নিজের মস্তিষ্কের কার্যক্ষমতাকে কীভাবে প্রভাবিত করছে, তা বোঝা সবসময় সহজ নয়। কারণ, ঘুম কম হলে নিজের কাজের সঠিক মূল্যায়ন করার ক্ষমতাও কমে যায়।
বৃষ্টি এলে ঘুম ঘুম পায় কেনপর্যাপ্ত ঘুম নিশ্চিত করার এবং ভুল এড়ানোর কিছু উপায়
বিশেষজ্ঞরা পর্যাপ্ত ঘুমানোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যেসব দিনে ঠিকমতো ঘুম হয় না, সেদিনগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন।
ঘুম কম হলে যে আমাদের বিচার করার ক্ষমতা কমে যেতে পারে এই সাধারণ বিষয়টি মাথায় রাখাই হলো সবচেয়ে ভালো শুরু। ক্লান্ত লাগলে দৈনন্দিন কাজে ভুল এড়াতে বিশেষজ্ঞরা কিছু সহজ পরামর্শ দিয়েছেন।
বেশির ভাগ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন হয়। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করলে উপকার পাওয়া যায়।
গুরুত্বপূর্ণ কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বা বড় কোনো কাজ করার আগে শরীরকে ভালোভাবে বিশ্রাম নেওয়ার সুযোগ দিতে হবে।
ক্লান্তি মানুষের ভুল করার প্রবণতা বাড়িয়ে দেয়। বিশেষ করে যখন সময়ের চাপ থাকে। তাই আজ যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, তবে তাড়াহুড়া না করে ধীরে করতে হবে, একবারে একটি কাজ করা যেতে পারে এবং অন্য কাউকে দিয়ে তা আবার যাচাই করিয়ে নেওয়া ভালো।
কফি সাময়িকভাবে ঘুম ভাব দূর করতে পারে, কিন্তু এটি পুরোপুরি ঘুমের ঘাটতি পূরণ করতে পারে না। কম ঘুমানোর পর কফি খেয়ে হয়তো মনে হতে পারে খুব ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যায় মানুষ তখন তাড়াহুড়া করে ভুল ও সঠিক নয়—এমন সিদ্ধান্তই বেশি নেয়।
মাঝেমধ্যে কাজের চাপে ঘুম কম হওয়া স্বাভাবিক। তবে পর্যাপ্ত বিশ্রাম পাওয়াকে সব সময় অগ্রাধিকার দেওয়া উচিত। এ জন্য ঘুমকে অবহেলা না করে একে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গুরুত্ব দিতে হবে।
সূত্র: এভরি ডে হেলথ
ঘুম ভাঙতে এত দেরি কেন?

Source - www.kishoralo.com ↗