Bangladesh · 2026-11-13 19:00:00

চিজ ব্রেডের রেসিপি

চিজ ব্রেডের রেসিপি
বাড়িতে বিকেলের নাশতায় নতুন কিছু বানাতে চাইলে চিজ ব্রেড ট্রাই করে দেখতে পারেন। অল্প সময়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন এমন ব্রেড। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
উপকরণ
ময়দা ২ কাপ

ইনস্ট্যান্ট ইস্ট ১ চা-চামচ

চিনি ১ টেবিল চামচ

লবণ আধা চা-চামচ

কুসুম গরম দুধ ৩/৪ কাপ

মাখন ২ টেবিল চামচ

মোজারেলা চিজ আধা কাপ

চেডার চিজ সিকি কাপ

পারমেজান চিজ সিকি কাপ

মিক্সড হার্বস আধা চা-চামচ

প্রণালি
ময়দা, ইস্ট, চিনি, লবণ ও দুধ দিয়ে ডো তৈরি করুন।

মাখন মিশিয়ে ৮-১০ মিনিট মথে ১ ঘণ্টা ঢেকে রাখুন।

তিন ধরনের চিজ ও হার্বস মিশিয়ে ডোর মধ্যে পুর দিন।

ব্রেডের আকার দিয়ে আরও ২০ মিনিট রেখে দিন।

১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২৫-৩০ মিনিট বেক করুন।

হয়ে গেলে গরম-গরম পরিবেশন করুন।

বাড়িতে কালো তিলের রুটি বানাতে চান? রেসিপি দেখুন

Source - www.prothomalo.com ↗