দিনাজপুরের হাকিমপুরে (হিলি) গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন নাশকতার মামলার এক আসামি। এর প্রায় ১৪ ঘণ্টা পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পাশের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।