জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। নিয়োগের আগের রাতে এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে, অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।