বিশ্ব তেল বাজারে পুনরায় উদ্বৃত্ত দেখা দেবে

আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ব তেল বাজারে পুনরায় উদ্বৃত্ত দেখা দেবে। এর কারণ হলো, জাহাজ চলাচলের ওপর অব্যাহত হামলা সত্ত্বেও মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বিশ্বব্যাপী তেলের চাহিদার তুলনায় দ্রুতগতিতে পুনরুদ্ধার হচ্ছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
Source - www.risingbd.com ↗