গাজীপুরের পুবাইলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় লোকজন ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন থেকে বের হওয়া ঘন কালো ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

Source - www.risingbd.com ↗