ভারতের হায়দরাবাদে কংগ্রেস পরিচালিত তেলেঙ্গানা সরকার আয়োজিত ‘ভারত সামিটে’ অংশ নিতে আসা ৩১৫ জন বক্তার মধ্যে ১১৫ জনকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বা তাদের ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। শুক্রবার তিনি দাবি করেন, স্পষ্টতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বক্তাদের সম্মেলনে যোগ দেওয়ার ছাড়পত্র দিয়েছিল।... বিস্তারিত