Bangladesh · 2026-11-13 21:21:32

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা

ওসি মামলায় জড়াতে পারেন আশঙ্কা আখতারুজ্জামানের, তাঁকে ‘সংযত হতে’ বললেন বিএনপি নেতারা
ছেলের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা নিয়ে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং স্থানীয় বিএনপির নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য কিশোরগঞ্জের রাজনীতিতে আবার উত্তাপ ছড়িয়েছে।
মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করায় কিশোরগঞ্জের কটিয়াদীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তাঁকে মামলা দিয়ে হয়রানি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আখতারুজ্জামান। অন্যদিকে বিএনপি নেতা–কর্মীদের আসামি করার প্রতিবাদ জানিয়ে আখতারুজ্জামানকে ‘সংযত হতে’ বলেছেন বিএনপির নেতারা।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে ৪ নভেম্বর সন্ধ্যায় কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁরা মাদক সেবন করছেন সন্দেহে গালমন্দ করেন আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান (৫০)। এ ঘটনায় শাহরিয়ারকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতির সঙ্গে যুক্ত।
ওই হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে শাহরিয়ারের চাচা মিজানুর রহমানের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয় ৬ নভেম্বর। তবে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের দাবি, আসামিদের মধ্যে তিনজন ছাড়া অন্যদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীদের মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ তাঁদের।
পরিণাম ভালো হবে না
গত শনিবার তোফাজ্জল হোসেন আর পরদিন আরিফুল ইসলাম ফেসবুক লাইভে আসেন। তাঁরা আখতারুজ্জামানকে সংযত থাকার আহ্বান জানান। অন্যথায় পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন।
আখতারুজ্জামান তুচ্ছ ঘটনাকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। তিনি বলেন, যেহেতু আখতারুজ্জামানের ছেলের সঙ্গে ঘটনা ঘটছে, এখানে তুচ্ছ হলেও বিরাট আকার ধারণ করেছে। কারণ, তিনি জামায়াত নেতা। তোফাজ্জল হোসেন বলেন, ‘যারা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিচার হোক। এখানে আমাদের বিএনপির নাম আসল কেন? এই ঘটনায় বিএনপি তো সম্পৃক্ত না। উনি কাদা–ছোড়াছুড়ি করছেন। এই বয়সে তাঁর কাদা–ছোড়াছুড়ি মানায় না।’
আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা বিএনপিআমার সঙ্গে মেজর আখতারুজ্জামানের ফোনে কথা হয়। এর আগেই তিনি বিএনপিকে ঘায়েল করে বক্তব্য দিয়েছেন। আমরাও চাই, আপনার ছেলে সঠিক বিচার পাক। আমি তাঁকে প্রশ্ন করলাম, আপনার উদ্দেশ্য কী? আপনি আমাদের বিএনপিকে কেন ব্লেইম করছেন?এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তোফাজ্জল হোসেন বলেন, ‘যে বিএনপি উনাকে জন্ম দিয়েছে, সে বিএনপির সঙ্গে কাদা–ছোড়াছুড়ি করলে পরিণাম ভালো হবে না। বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করা হলে প্রতিবাদ করবই। প্রতিবাদ করা আমার সাংগঠনিক দায়িত্ব। কাজেই যাতে উনি সংযত হোন। তিনি জামায়াত নিয়েও ছিনিমিনি খেলছেন। ওসির বিরুদ্ধে যে মিথ্যা কথা বলছেন, সেটা অনভিপ্রেত।’
শাহরিয়ার ওপর হামলায় তাজুল ইসলাম নামের একজন জড়িত এবং তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত বলেও মন্তব্য করেন তোফাজ্জল হোসেন। তবে তাজুল ইসলাম তাঁদের কেউ নন বলে দাবি করেছেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির মোজাম্মেল হক জোয়ারদার।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম (ডানে)অন্যদিকে রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ফেসবুক লাইভে আফতাব মিয়া নামের একজনকে পাশে বসিয়ে বক্তব্য দেন। তাঁর দাবি, শাহরিয়ার ওই আফতাবকে চড় মেরেছিলেন। আফতাব চোখে কম দেখেন এবং কানেও কম শোনেন। এ জন্য তিনি চিকিৎসা নিয়েছেন। চড় মারার পর তাঁর কানের সমস্যা বেড়েছে।
আরিফুল ইসলাম আরও বলেন, ‘আমার সঙ্গে মেজর আখতারুজ্জামানের ফোনে কথা হয়। এর আগেই তিনি বিএনপিকে ঘায়েল করে বক্তব্য দিয়েছেন। আমরাও চাই, আপনার ছেলে সঠিক বিচার পাক। আমি তাঁকে প্রশ্ন করলাম, আপনার উদ্দেশ্য কী? আপনি আমাদের বিএনপিকে কেন ব্লেইম করছেন?’
মামলায় বিএনপির কতজন আসামি করা হয়েছে—এমন প্রশ্নে আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফারুক মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান ভূঁইয়াসহ অন্তত ছয়জন বিএনপি নেতাকে মামলায় আসামি করা হয়েছে।
বিএনপি নেতাদের আসামি করার নিন্দা জানান কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি বলেন, আখতারুজ্জামানের ছেলের কথা, তাঁকে তিনজন আক্রমণ করেছেন। অথচ বিএনপির নেতারাসহ ১২ জনকে জড়িয়ে মামলা করা হলো। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে তাঁর বিশ্বাস।
মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে আপত্তি ওসির‘ওসি মামলা করাচ্ছেন’
গত সোমবার ফেসবুক লাইভে এসে আখতারুজ্জামান বলেন, তাঁর বা পরিবারের কোনো সদস্যের ওপর হামলা কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামকে নিতে হবে। আখতারুজ্জামান বলেন, ‘কটিয়াদী থানা থেকে আমাকে একজন টেলিফোন করে জানালেন, আমার বিরুদ্ধে বিএনপির নেতাদেরকে দিয়ে কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলাম মামলা করাচ্ছেন। এখন থেকে যেকোনো সময় বিএনপির কোনো নেতাদেরকে দিয়ে কিংবা অন্য কাউকে দিয়ে আমার বা আমার সন্তানদের বিরুদ্ধে মামলা হতে পারে। বিষয়টি আমি আপনাদের জানিয়ে রাখলাম।’
এর আগে ছেলের ওপর হামলার ঘটনায় মামলা করতে বিলম্ব এবং এজাহার থেকে কয়েকজনের নাম বাদ দেওয়ার চেষ্টা নিয়ে ওসির সঙ্গে আখতারুজ্জামানের বিরোধ তৈরি হয়। পরে আখতারুজ্জামানের দেওয়া তালিকা অনুযায়ী ১২ জনকে আসামি করে মামলা নথিভুক্ত হয়। এ মামলায় লিমন মিয়া নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার ১২ নম্বর আসামি।
মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানআখতারুজ্জামান সোমবার বলেন, ‘কটিয়াদী ও কিশোরগঞ্জের বিএনপির একটি অংশ তার (ওসি) করায়ত্ত এবং সে তাদের পারপাস সার্ভ করার কথা বলে (মামলা) করাচ্ছে।’ তিনি বলেন, ‘(ওই এলাকার) সম্পূর্ণ মাদক ব্যবসাটা কটিয়াদী থানার ওসি রফিকুল ইসলামের কর্তৃত্বাধীন এবং সে এটার মূল গডফাদার। এখানে যত মাদক ব্যবসায়ী আছে, সবার সঙ্গে তার সম্পর্ক। প্রতি রাতে সে সবার কাছে গিয়ে গিয়ে জায়গা ঘুরে ঘুরে টাকা কালেক্ট করে। তার সারা রাত টহল দেওয়ার মূল উদ্দেশ্য হলো, সে নিজে সরাসরি টাকাগুলো সংগ্রহ করে।’
আখতারুজ্জামানের করা অভিযোগ অস্বীকার করেছেন ওসি রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান কটিয়াদীর মানুষ জানেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ চান ওসি।
উল্লেখ্য, ৬ নভেম্বর কটিয়াদীতে জামায়াতের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আখতারুজ্জামান ছেলের ওপর হামলাকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনায় গ্রেপ্তারের পর মুক্তি পেয়ে তিনি ওই অনুষ্ঠানে বক্তব্য দেন। তাঁর এ ঘোষণার পর স্থানীয় লোকজনের অনেকে মনে করেছিলেন, কটিয়াদীর রাজনৈতিক উত্তাপ কমবে।
তবে বিএনপি নেতাদের মামলায় আসামি করা এবং এ নিয়ে বিএনপির নেতাদের ও আখতারুজ্জামানের পাল্টাপাল্টি বক্তব্যে মনে হচ্ছে, বিষয়টি এখানেই শেষ হচ্ছে না। ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গ টেনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ক্ষমা করেছেন মুখে মুখে, মামলা তো আর উঠে যায়নি। এখানেও বড় রাজনীতি লুকিয়ে আছে।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোজাম্মেল হক বলেন, ঘটনার কয়েক দিন পর বিএনপি নেতারা মুখ খুলছেন। এর পেছনে রহস্য রয়েছে। আখতারুজ্জামান জামায়াতে যোগ দেওয়ার পর এলাকায় তাঁর রাজনৈতিক ও সামাজিক অবস্থান দৃঢ় হয়েছে। সেটি বিএনপির লোকজন মেনে নিতে পারছেন না বলে তিনি মনে করেন।
কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

Source - www.prothomalo.com ↗