গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ব্যাপকভাবে কমিয়ে আনার আহ্বান গুতেরেসের

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস শুক্রবার গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ‘অবিলম্বে ও ব্যাপকভাবে’ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতপার্থক্যের মধ্যেই তিনি এ আহ্বান জানালেন।
Source - www.risingbd.com ↗