চলতি সপ্তাহে ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ স্থগিত হলেও উভয় পক্ষের সুবিধাজনক তারিখে তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।