বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, চিনিকল বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। তাই, জাতীয় স্বার্থে দেশের চিনিকলগুলো রক্ষা করতে হবে।