পশুকে বিরক্ত করে ভিডিও, হবে জেল-জরিমানা

রোদ–ঝলমলে দিনে শিয়ালকে ড্রোন দিয়ে ভয় দেখানো বা ঘুমন্ত কুকুরের লেজে বেলুন বেঁধে আতঙ্ক তৈরির মতো পশুকে উত্ত্যক্ত করে ভিডিও বানানোর প্রবণতা বাড়ছে। এমন ঘটনায় তীব্র সমালোচনার মুখে প্রাণিকল্যাণ ও সুরক্ষা আইন, ২০১৯ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন খসড়ায় পশুকে উত্ত্যক্ত করে কনটেন্ট তৈরি ও প্রচারে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা প্রস্তাব করা হয়েছে।
Source - www.prothomalo.com ↗