Bangladesh · 2026-11-14 00:19:40

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো

মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো
১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে জাহাজটি নির্মাণ করা হয়। এটি টাইটানিকের চেয়েও বড় ছিল। এসএস ইউনাইটেড স্টেটস নামের এই জাহজটি পরিচিত ছিল এর গতির জন্য। গত বুধবার এটি ডুবিয়ে দেওয়া হয়েছে সাগরের অতলে।
ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২২ মাইল দূরে ‘এসএস ইউনাইটেড স্টেটস’ ডুবিয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র, ১১ নভেম্বর, ২০২৬যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস তার সর্বশেষ যাত্রা শেষ করেছে। এবারের গন্তব্য ছিল সমুদ্রের তলদেশ। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি ছিল বিশ্বের দ্রুততম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ। গত বুধবার এটিকে ডুবিয়ে দেওয়া হয়। এর আগে জাহাজের খোল ফাঁপা করা হয়, যাতে এটি সমুদ্রের তলদেশেই থাকে।
ইচ্ছাকৃতভাবে জাহাজ ডুবিয়ে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’। পাঁচ ঘণ্টা ধরে জাহাজটিতে ধীরে ধীরে পানি ঢোকে। শেষ মুহূর্তে এটি একদিকে কাত হয়ে ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরের তলদেশে ডুবে যায়।
এসএস ইউনাইটেড স্টেটস কী ছিল

জাহাজটি নির্মাণ করা হয় ১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে। এটি বিখ্যাত টাইটানিক জাহাজের চেয়েও বড় ছিল। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি (২৬৯ দশমিক ১ মিটার)। আর এসএস ইউনাইটেড স্টেটস ছিল প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার)। এটি পরিচিত ছিল মূলত এর গতি, মজবুত কাঠামো ও বিলাসবহুল ব্যবস্থার জন্য।
১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জাহাজটি প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করে। এটি ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দেয়। এ সময় এর গড় গতি ছিল ৩৫ দশমিক ৫৯ নটিক্যাল মাইল, অর্থাৎ ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার। অন্য কোনো যাত্রীবাহী জাহাজ এখনো এই রেকর্ড ভাঙতে পারেনি।
বিশ্বের বৃহত্তম এই কৃত্রিম প্রবালপ্রাচীর ডুবে যাওয়া জাহাজ ঘুরে দেখতে আগ্রহী ডুবুরিদের আকৃষ্ট করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে ফ্লোরিডায় পর্যটনের আরও সুযোগ তৈরি হবে।১৭ বছর ধরে এসএস ইউএস হাজার হাজার যাত্রী বহন করেছে। এই যাত্রীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডোয়াইট আইজেনহাওয়ার। হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও মার্লন ব্র্যান্ডোও এই জাহাজের যাত্রী হয়েছেন। তাঁদের পাশাপাশি ছিলেন পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালি ও জ্যাজ সংগীতশিল্পী ডিউক এলিংটন।
১৯৬৯ সালে জাহাজটিতে যাত্রী বহন বন্ধ করে দেওয়া হয়।
জাহাজটি কেন ডুবিয়ে দেওয়া হলো

জাহাজটি বছরের পর বছর ধরে অচল অবস্থায় ফিলাডেলফিয়ায় নোঙর করা ছিল। এ সময় বিভিন্ন মালিক এটিকে রক্ষা ও সংস্কারের চেষ্টা করেন। তবে জাহাজটির রক্ষণাবেক্ষণের খরচ বাড়তে থাকে। ২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজ নোঙর করে রাখার দৈনিক মাশুল বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করে। অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেটরি এই খরচ আর বহন করতে পারছিল না।
২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল, এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা।
জাহাজটি প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করে। এটি ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দেয়।কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে জাহাজটি ডুবিয়ে দেওয়া পরিবেশের জন্য নিরাপদ করতে এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হয়। কাউন্টি জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত সব মানদণ্ড অনুসরণ করা হয়েছে।
কাউন্টির এক বিবৃতিতে বলা হয়, এভাবে প্রস্তুত করা কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের উপকার করে, ক্ষতি নয়। এগুলো এমন জায়গায় আবাস তৈরি করে, যেখানে আগে কোনো আবাস ছিল না। পাশাপাশি বৈচিত্র্যময় একটি পরিবেশ গড়ে উঠতে সাহায্য করে। সেই পরিবেশ বিকশিত হয়ে সামগ্রিক পরিবেশের সুস্থতায় ভূমিকা রাখতে পারে। এর সুফল পায় সামুদ্রিক প্রাণী, মৎস্যশিল্প ও গোটা পর্যটন খাত।
চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে যুক্তরাষ্ট্রের এত তাড়া কেন, প্রতিযোগিতায় রাশিয়া–চীনওবিশ্বের বৃহত্তম এই কৃত্রিম প্রবালপ্রাচীর ডুবে যাওয়া জাহাজ ঘুরে দেখতে আগ্রহী ডুবুরিদের আকৃষ্ট করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে ফ্লোরিডায় পর্যটনের আরও সুযোগ তৈরি হবে।
প্রবালপ্রাচীর তৈরির জন্য জাহাজ ডোবানো হয় কেন

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) ২০০৭ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সাগর ও মহাসাগরগুলোর তলদেশে ডুবে যাওয়া আনুমানিক ৩০ লাখ জাহাজ রয়েছে। এসব জাহাজের অনেকগুলোই স্বাভাবিকভাবে সামুদ্রিক প্রাণের আবাস হয়ে ওঠে। প্রবাল, ইল ও স্ন্যাপার মাছ এগুলোকে আশ্রয় হিসেবে ব্যবহার করে।
যুক্তরাষ্ট্রের বহিঃমহীসোপানে আগে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন–কাঠামো মেক্সিকো উপসাগরে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে। ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ নামের মার্কিন কর্মসূচির আওতায় এ কাজ করা হয়।কিছু জাহাজ দুর্ঘটনায় ডুবে যায়। আবার কিছু জাহাজ ইচ্ছাকৃতভাবে ডোবানো হয়, যাতে সেখানে প্রবালপ্রাচীর গড়ে ওঠে ও মাছ আকৃষ্ট হয়। জাহাজ ডোবানোর আগে ব্যাপক প্রস্তুতি নিতে হয়। সামুদ্রিক প্রাণের নিরাপদ আবাস হয়ে ওঠার উপযোগী করতে জাহাজ থেকে রং, বিদ্যুতের তার, জ্বালানিসহ ক্ষতিকর পদার্থ সরিয়ে ফেলতে হয়।
একসময় ডুবে যাওয়া জাহাজটির বাইরের চেহারা আর চেনা যায় না। মাছ, বার্নাকল ও খোলসযুক্ত নানা সামুদ্রিক প্রাণী তখন জাহাজটিতে বসবাস করে বা সেটিকে কাজে লাগায়।
প্রবালপ্রাচীর তৈরির জন্য আর কী কী ডোবানো হয়েছে

কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া জাহাজ ছাড়াও তেল উত্তোলন–কাঠামো, রেডিও টাওয়ার ও রেলের বদ্ধ মালবাহী বগি ব্যবহার করা হয়েছে। এসব প্রাচীরে মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী বেড়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রের বহিঃমহীসোপানে আগে স্থাপন করা ৬০০টির বেশি তেল ও গ্যাস উত্তোলন–কাঠামো মেক্সিকো উপসাগরে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ব্যবহার করা হয়েছে। ১৯৮৪ সালের ‘রিগস টু রিফস’ নামের মার্কিন কর্মসূচির আওতায় এ কাজ করা হয়।
কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে আরও নানা জিনিস ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাঠের গুঁড়ি দিয়ে তৈরি কুঁড়েঘর, ফ্রিজের মতো গৃহস্থালি সামগ্রী, কেনাকাটার ট্রলি, এমনকি নিউইয়র্ক নগরের অবসরে পাঠানো পাতালরেলের বগিও।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকার ২০১৮ সালে মোরটন বে মেরিন পার্কে কংক্রিটের ব্লক ব্যবহার করে তাদের অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করে।গত বছর ইংল্যান্ডের সাসেক্স উপকূলের অদূরে একটি বায়ুটারবাইনের গোড়ার চারপাশে বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। বিশেষভাবে নকশা করা কম কার্বন নিঃসরণকারী কংক্রিটের ৭৫ হাজার ‘রিফ কিউব’ দিয়ে এটি তৈরি। প্রতিটি ঘনকের মাঝখানে একটি ফাঁকা কক্ষ রয়েছে। বাইরের পৃষ্ঠ মৌচাকের মতো। সামুদ্রিক প্রাণীদের এগুলো ব্যবহারে উৎসাহিত করতেই এমন নকশা করা হয়েছে।
বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্রকে ক্ষয় থেকে রক্ষা করতেও ঘনকগুলো এমনভাবে তৈরি করা হয়েছে। এগুলো সমুদ্রের স্রোত ও ঢেউয়ের শক্তির সামনে বাধা হিসেবে কাজ করে। পাশাপাশি টারবাইনের গোড়া ক্ষয় করতে পারে, এমন পলির চলাচলের গতি কমায়।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সরকার ২০১৮ সালে মোরটন বে মেরিন পার্কে কংক্রিটের ব্লক ব্যবহার করে তাদের অষ্টম কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করে।
২০১১ সালে সাউথ স্ট্র্যাডব্রোক কৃত্রিম প্রবালপ্রাচীরও স্থাপন করা হয়। সেখানে ২০টি ‘ফিশ বক্স’ বসানো হয়। এগুলো রড দিয়ে মজবুত করা কংক্রিটের ঘনক।সরকারের আনুষ্ঠানিক কর্মসূচির আওতায় তৈরি এসব প্রাচীরের প্রথমটির কাজ ছিল আগে থেকে থাকা হ্যারি অ্যাটকিনসন কৃত্রিম প্রবালপ্রাচীর সম্প্রসারণ করা। পুরোনো গাড়ির টায়ার দিয়ে ১৯৭৫ সালে ওই প্রাচীর তৈরি করা হয়েছিল। ২০০৮ সালে ছোট মাছের নতুন আবাস গড়তে সেখানে গ্রানাইটের বড় পাথর ফেলা হয়।
২০১১ সালে ফাঁপা কংক্রিটের ‘রিফ বল’ দিয়ে ইস্ট কুচি কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। অন্যদিকে ওয়াইল্ড ব্যাংকস কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয় ‘ফিশ কেভ’ বসিয়ে। আরও বেশি প্রজাতির মাছ আকৃষ্ট করার জন্য ইস্পাতের এসব কাঠামো তৈরি করা হয়।
ট্রাম্পকে রুখে দিয়েছে তরুণদের ভোট২০১১ সালে সাউথ স্ট্র্যাডব্রোক কৃত্রিম প্রবালপ্রাচীরও স্থাপন করা হয়। সেখানে ২০টি ‘ফিশ বক্স’ বসানো হয়। এগুলো রড দিয়ে মজবুত করা কংক্রিটের ঘনক। ভেতরে আড়াআড়িভাবে বসানো ঠেকনা রয়েছে।
২০১৫ সালে অস্ট্রেলিয়ায় ফিশ বক্স ব্যবহার করে নর্থ মোরটন কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। একই বছর টার্নার কৃত্রিম প্রবালপ্রাচীর স্থাপন করা হয়। সেখানে গুচ্ছাকারে কংক্রিটের কাঠামো বসানো হয়।
২০১০ সালে রিফ বল ব্যবহার করে ওয়েস্ট পিল কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়। ২০০০ সালে মেক্সিকো সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অবসরে পাঠানো দুটি মাইন অপসারণকারী ছোট যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়। এর মাধ্যমে ক্যারিবীয় সামুদ্রিক এলাকায় একটি কৃত্রিম প্রবালপ্রাচীর গড়ে তোলা হয়।
রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী

Source - www.prothomalo.com ↗