চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে প্রকাশ্যে মো. বেলাল উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা সদরের বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। বেলাল ‘ফটিকছড়ি সংলাপ’ নামে সংবাদভিত্তিক একটি ফেসবুক পেজের অ্যাডমিন।
পুলিশ জানিয়েছে, বেলালের পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় শামসুল আলম ওরফে কসাই শমসু নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা এবং বিবিরহাট বাজারে মাংসের দোকান চালান।
ছুরিকাঘাতের পর হাসপাতালে নেওয়ার পথে রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে (লাইভ) আসেন বেলাল। এ সময় তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাতে দেখা যায়। লাইভে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় কসাই শমসু তাঁকে ছুরিকাঘাত করেছেন।
বাজারে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত, রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে বললেন হামলাকারীর নাম
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর বিকেলে বিবিরহাট বাজারে যান বেলাল উদ্দিন। হেঁটে শামসুলের মাংসের দোকানের কাছে পৌঁছালে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, আহত বেলাল উদ্দিনের চিকিৎসা চলছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান প্রথম আলোকে বলেন, কিছুদিন আগে মাদক কারবারের অভিযোগে শামসুল পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে নিজের গ্রেপ্তারের পেছনে বেলালের ভূমিকা রয়েছে বলে সন্দেহ করেন তিনি। সেই ক্ষোভ থেকে বেলালকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source - www.prothomalo.com ↗