শেরপুরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘গজনী অবকাশে’ শিক্ষা সফরে গিয়ে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ৮ জন শিক্ষার্থী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রটির ভেতরে পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাঁদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকাসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নেওয়া হয়।