কৃষক কার্ড করতে গিয়ে জানলেন মৃত ষাটোর্ধ্ব কৃষক, জীবিত প্রমাণে দৌড়ঝাঁপ

কৃষক কার্ডের জন্য তথ্য সংগ্রহ করতে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাইয়ে দেখা গেল, তিনি মৃত। অথচ বাস্তবে তিনি জীবিত। নিজের জীবিত থাকার প্রমাণ দিতে এবার ছুটতে হচ্ছে উপজেলা নির্বাচন অফিসে। এমনই এক অদ্ভুত বিড়ম্বনার শিকার হয়েছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার ষাটোর্ধ্ব কৃষক আব্দুল হক হাওলাদার। সরকারি নথিতে মৃত হিসেবে চিহ্নিত হওয়ায় কৃষক কার্ডের আবেদন করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি।
Source - www.risingbd.com ↗