যুক্তরাষ্ট্রের কঠোর ভিসা বিধিনিষেধের কারণে এবারের ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদানসহ আফ্রিকার অন্তত পাঁচটি দেশের প্রতিনিধিরা। ইতোমধ্যে ভিসা জটিলতার কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে জাম্বিয়া।