যুক্তরাষ্ট্রের আকাশপথের যোগাযোগব্যবস্থায় আকস্মিক বড় ধরনের বিপর্যয়ের কারণে দেশজুড়ে সব বিমানবন্দরে সব ধরনের বহির্গামী ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। শুক্রবার (১৩ নভেম্বর) এই জরুরি নির্দেশ জারির পর দেশজুড়ে বিমান চলাচলে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে।