বাবার মরদেহ নিয়ে যাঁরা গ্রাম ছেড়েছিলেন, তাঁদের সঙ্গে যাননি সিমলা থাপ্পা। ততক্ষণে দিনভর উত্তেজিত জনতার মুখোমুখি হয়ে ক্লান্ত তাঁর পরিবার। সবার দাবি ছিল একটাই, ‘সমাধি থেকে লাশ তোলো! তোলো!’
সিমলার বাবা পতিরাম থাপ্পা ছিলেন কৃষক। ২০২৩ সালের ১০ আগস্ট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫০ বছর। পরিবার মরদেহ নিয়ে আসে মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের কাঁকের জেলার ইরাদাহ গ্রামে। পরদিন ভোরে তাঁকে সমাহিত করা হয়।
পরিবার আরও কিছুটা পরে পতিরামকে সমাহিত করতে চেয়েছিল। কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি করতে বলেছিলেন। সিমলার ভাষ্য, গ্রামের কয়েকজন তাঁর বাবার সমাহিত করা ঠেকানোর পরিকল্পনা করছিলেন।
সমাহিত করার কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসী এসে হুমকি দিতে শুরু করেন। ইনডিপেনডেন্টকে সিমলা বলেন, ‘পুরো গ্রাম চলে এসেছিল। ২০০ থেকে ২৫০ মানুষ। তাঁরা মরদেহ তুলে গ্রামের বাইরে সমাহিত করার দাবি জানান।’ কারণ, পরিবারটি খ্রিষ্টধর্ম গ্রহণ করেছে।
মৃত্যুর পরও গ্রামছাড়া, খ্রিষ্টানদের সমাহিত করতে বাধা ভারতে

সিমলা বলেন, ‘সমাধি দেওয়া নিয়ে সমস্যা ছিল না। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাইকেই সমাহিত করা হয়। আসল কারণ ছিল, আমাদের ধর্মান্তরিত হওয়া।’
নিরাপত্তার ভয়ে মরদেহ তুলে নিতে হয়
ঘরের ভেতরে ২০ থেকে ২৫ জন এসে পরিবারের চার সদস্যকে ঘিরে ধরেন। তাঁদের মধ্যে সিমলার অপ্রাপ্তবয়স্ক বোন ও ভারতের আধা সামরিক সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে কর্মরত এক ভাইও ছিলেন।
সিমলার অভিযোগ, গ্রামবাসী তাঁর স্বজনদের মারতে উদ্যত হন। কয়েকজন নারী তাঁর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন। দিনভর বাড়িতে ভিড় করতে থাকা লোকজনকে নিবৃত্ত করার পর বিকেল ৫টার দিকে পরিবারটি নতি স্বীকার করে। দাবি মেনে নেওয়ার কারণ, যুক্তিতে বিশ্বাস করা নয়; নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়।
পরিবার একটি গাড়ি ভাড়া করে মরদেহ নিয়ে কাছের কাঁকের শহরের দিকে যায়। সিমলা বলেন, ‘আমাদের ভয় হচ্ছিল, গ্রামবাসী আমাদের ওপর চড়াও হবে, মারধর করবে কিংবা পিটিয়ে মেরে ফেলবে। তাই মরদেহ তুলে নিই।’
২২ বছর বয়সী সিমলা জানান, তাঁদের পরিবার ২০১৬ সালে খ্রিষ্টধর্ম গ্রহণ করে। স্থানীয় খ্রিষ্টানদের জীবনযাপন তাঁদের আকৃষ্ট করেছিল। তাঁর ভাষ্য, ‘এমন নয় যে আমরা সহিংস জীবনযাপন করতাম। তবে এই জীবনটা আরও শান্তিপূর্ণ মনে হয়েছিল।’
ইরাদাহ গ্রামের সমাধিস্থলে সিমলার দাদা ও অন্য স্বজনেরা শায়িত আছেন। সিমলার ভাষায়, ‘কোনো গ্রামবাসীকে গ্রামের বাইরে সমাহিত করতে বাধ্য করার ঘটনা আগে কখনো ঘটেনি।’
সিমলা জানান, গ্রামের ১০৫ থেকে ১১০টি পরিবারের মধ্যে অন্তত ১৯টি খ্রিষ্টান। তাঁর বাবার মৃত্যুর পর আরও দুজন ধর্মান্তরিত খ্রিষ্টানের মৃত্যু হয়েছে। দুজনকেই গ্রামের বাইরে সমাহিত করা হয়েছে। সিমলার দাবি, ভয়ের কারণেই এমনটি করা হয়েছে। ইনডিপেনডেন্ট এ দুজনের মৃত্যুর তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি শাসনে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বেড়ে যাওয়ার যে চিত্র পাওয়া যাচ্ছে, থাপ্পা পরিবারের অভিজ্ঞতা তারই একটি উদাহরণ। বিজেপি বৃহত্তর হিন্দু জাতীয়তাবাদী বলয়ের গুরুত্বপূর্ণ অংশ।পুলিশের কাছেও পাওয়া যায়নি সহায়তা
পরিবার পুলিশের কাছে গিয়েছিল। কিন্তু তেমন সহায়তা পায়নি। সিমলা বলেন, ‘সহায়তা প্রায় ছিলই না। থাকলে বাবাকে গ্রামের বাইরে সমাহিত করতে হতো না। তিনি আমাদের অন্য স্বজনদের পাশে শান্তিতে শুয়ে থাকতেন।’
মরদেহ সরিয়ে নেওয়ার সময় স্থানীয় কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টে দাখিল করা এক বিবৃতিতে সিমলার মা মাঙ্গোতিন থাপ্পা বলেছেন, কাঁকের শহরের খ্রিষ্টান সমাধিস্থলে পুলিশ সমাহিত করতে দেয়নি। শেষ পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দূরে দুধ নদীর তীরে তাঁর স্বামীকে সমাহিত করা হয়।
মন্তব্য জানতে কাঁকের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল ইনডিপেনডেন্ট। কোনো উত্তর পাওয়া যায়নি।
সংখ্যালঘুদের বিরুদ্ধে বাড়ছে বিদ্বেষ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি শাসনে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন বৃদ্ধির যে চিত্র পাওয়া যাচ্ছে, থাপ্পা পরিবারের অভিজ্ঞতা তারই একটি উদাহরণ। বিজেপি বৃহত্তর হিন্দু জাতীয়তাবাদী বলয়ের গুরুত্বপূর্ণ অংশ।
ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের একটি প্রকল্প ‘ইন্ডিয়া হেট ল্যাব’। এটি ২০২৫ সালে ভারতজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে তাঁদের উপস্থিতিতে ১ হাজার ৩০০টির বেশি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার ঘটনা নথিভুক্ত করেছে। প্রায় সব কটিতেই মুসলিমদের নিশানা করা হয়েছিল। ১৬০টির বেশি আয়োজনে খ্রিষ্টানদেরও নিশানা করা হয়।
২০১১ সালে অনুষ্ঠিত ভারতের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশটির জনসংখ্যার ১৪ দশমিক ২ শতাংশ মুসলিম। খ্রিষ্টান ২ দশমিক ৩ শতাংশ। প্রায় ৮০ শতাংশ হিন্দু।
সিমলা থাপ্পা, ছত্তিশগড়ের খ্রিষ্টান ধর্মাবলম্বী বাসিন্দাপুরো গ্রাম চলে এসেছিল। ২০০ থেকে ২৫০ মানুষ। তাঁরা মরদেহ তুলে গ্রামের বাইরে সমাহিত করার দাবি জানান।১৪০টির বেশি পরিবারের অভিযোগ
ছত্তিশগড় অ্যাসোসিয়েশন ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটির করা একটি মামলার পক্ষভুক্ত আবেদনকারীদের একজন সিমলার মা। মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও পরিবেশগত ন্যায়বিচার নিয়ে কাজ করে সংগঠনটি।
সুপ্রিম কোর্টে করা আবেদনটি তৈরি হয়েছে ১৪০টির বেশি পরিবারের সাক্ষ্যের ভিত্তিতে। পরিবারগুলোর অভিযোগ, গ্রাম পরিষদ ও পুলিশ স্থানীয় কবরস্থানে তাঁদের স্বজনদের কবর দিতে বাধা দিয়েছে।
আবেদনে বস্তারের টাকরাগুড়া গ্রাম পরিষদের ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি সিদ্ধান্তের উল্লেখ আছে। ওই সিদ্ধান্তে গ্রামের জমিতে হিন্দু সম্প্রদায়ের বাইরের লোকজনের কবর দেওয়া নিষিদ্ধ করা হয়।
আবেদনকারীদের অভিযোগ, ২০২৫ সালে সুপ্রিম কোর্টের দেওয়া একটি রায়ের অপব্যবহার করছে পুলিশ। গ্রাম পরিষদগুলোর পক্ষ নিয়ে খ্রিষ্টানদের মর্যাদাপূর্ণ সমাহিতের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।
এক রায় ঘিরে বিতর্ক
মামলাটি ছিল রমেশ বাঘেলের বাবাকে সমাহিত করা নিয়ে। তাঁর বাবা একজন খ্রিষ্টান যাজক ছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে তাঁর মৃত্যু হয়। বস্তারের ছিন্দাওয়াড়া গ্রামে তাঁকে সমাহিত করার অধিকার চেয়ে পরিবার আইনি লড়াই চালায়। এ সময় তিন সপ্তাহ মরদেহ মর্গে পড়ে ছিল।
মামলার শুনানি গ্রহণকারী দুই বিচারপতি ভিন্নমত দেন। বিচারপতি বি ভি নাগারত্না গ্রামের ভেতর পরিবারের নিজস্ব জমিতে সমাহিত করার অনুমতি দেওয়ার পক্ষে ছিলেন। বিচারপতি সতীশ চন্দ্র শর্মার অবস্থান ছিল, গ্রামসভার নির্ধারিত স্থানেই সমাহিত করা।
শেষ পর্যন্ত ওই ধর্মযাজককে তাঁর গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কারকাপালের খ্রিষ্টান সমাধিস্থলে সমাহিত করার নির্দেশ দেন আদালত।
আবেদনকারীদের অভিযোগ, বাঘেলের মামলায় রাজ্য সরকার আদালতকে বিভ্রান্ত করেছে। এখন কোনো সমাহিত করা নিয়ে আপত্তি না থাকলেও পুলিশ ওই মামলার নজির দিচ্ছে।
ছত্তিশগড়ের একটি গ্রামে পতিরাম থাপ্পাকে সমাহিত করতে দেওয়া হয়নি আবেদনকারীদের ভাষ্যমতে, রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেছিলেন, কারকাপাল ওই গ্রাম থেকে ২০ থেকে ২৫ কিলোমিটার দূরে। অথচ দূরত্ব ৬০ কিলোমিটার। বর্ষায় পথ পানিতে ডুবে গেলে সেখানে যাওয়া অসম্ভব হয়ে পড়ে।
গ্রামের বাইরে খ্রিষ্টানদের জন্য নির্ধারিত সমাধিস্থল রয়েছে, এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন আবেদনকারীরা। তাঁদের আবেদনে বলা হয়েছে, ‘এমন কিছু নেই।’
এ বক্তব্যের পক্ষে ২০২৫ সালে তথ্য অধিকার আইনে করা আবেদনের জবাব উল্লেখ করা হয়েছে। আবেদনে বস্তারের সরকারি ও বেসরকারি সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ভিত্তিক সমাধিস্থানের নথি, জমি ও প্লটের তথ্য চাওয়া হয়েছিল।
পুলিশের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক ভূমিকা’ পালনের অভিযোগও করেছেন আবেদনকারীরা। তাঁদের দাবি, শেষকৃত্য পরিচালনার জন্য রাজ্যে প্রায় ৫০ জন ধর্মযাজককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
ইনডিপেনডেন্ট ছত্তিশগড়ের স্বরাষ্ট্র দপ্তরের মন্তব্য চেয়েছিল। সেখান থেকে এ বিষয়ে উত্তর পাওয়া যায়নি।
জীবিকা থেকেও উচ্ছেদের অভিযোগ
ছত্তিশগড় অ্যাসোসিয়েশন ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটির আহ্বায়ক ডিগ্রি প্রসাদ চৌহানের মতে, খ্রিষ্টানদের ওপর চলমান চাপের শুরু ২০১২ সালে, হিন্দু সম্প্রদায়ের বাইরের লোকজনের উপাসনালয়গুলোর সামাজিক বয়কটের মধ্য দিয়ে। তাঁর ভাষ্যমতে, নিপীড়ন শুধু সমাহিত করতে বাধা দেওয়ার মধ্যে সীমিত নয়। এটা এমন পর্যায়ে যে এমনকি ধর্মযাজকদেরও গ্রামে ঢুকতে দেওয়া হয় না।
চৌহান বলেন, এমন ঘটনাও ঘটেছে, যেখানে বহু বছর আগে সমাহিত করা মানুষের কঙ্কাল তুলে গ্রামের বাইরে ফেলে দেওয়া হয়েছে। কারণ একটাই, তাঁরা খ্রিষ্টধর্ম গ্রহণ করেছিলেন।
চৌহানের যুক্তি, ছত্তিশগড়ে খ্রিষ্টানদের বিরুদ্ধে বাড়তে থাকা বিদ্বেষের মূল কারণ ‘আদিবাসী সংস্কৃতিতে হিন্দুধর্মের সাংস্কৃতিক আগ্রাসন’। তিনি বলেন, ‘কেউ হিন্দুধর্মের বাইরের কোনো ধর্ম বা উপাসনাপদ্ধতির প্রতি বিশ্বাস প্রকাশ করলে ওই প্রথাগত ব্যবস্থায় তাঁকে গ্রামসমাজ থেকে বের করে দেওয়া হয়।’
চৌহানের কথায়, ‘মানুষকে জীবিকার উৎস, বাজার, পৈতৃক জমি ও বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। তাঁদের কবর দেওয়া স্বজনদের মরদেহ তুলে গ্রামের সীমানার বাইরে ফেলে দেওয়া হচ্ছে।’
ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের একটি প্রকল্প ‘ইন্ডিয়া হেট ল্যাব’। এটি ২০২৫ সালে ভারতজুড়ে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে তাঁদের উপস্থিতিতে ১ হাজার ৩০০টির বেশি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার ঘটনা নথিভুক্ত করেছে। প্রায় সব কটিতেই মুসলিমদের নিশানা করা হয়েছিল। ১৬০টির বেশি আয়োজনে খ্রিষ্টানদেরও নিশানা করা হয়।চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ নির্দেশ দেন, আবেদনটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘সমাহিত করা কোনো মরদেহ আর তোলার অনুমতি দেওয়া যাবে না’।
কিন্তু বিরোধ থামেনি। জুলাইয়ে ইটিভি ভারত জানায়, উত্তর বস্তারের ঢেকুনা গ্রামের হিন্দু বাসিন্দারা এক খ্রিষ্টান ধর্মাবলম্বীর মরদেহ কবর থেকে তোলার দাবি জানিয়েছেন। তাঁরা সেটি অন্য কোথাও খ্রিষ্টানদের সমাধিস্থানে সরিয়ে নিতে চান। এর আগে পাশের হাটকোঙ্গেরা গ্রামেও এক খ্রিষ্টান ধর্মাবলম্বীকে সমাহিত করা নিয়ে বিক্ষোভ হয়।
স্থানীয় কর্মকর্তাদের কাছে দাবিসংবলিত স্মারকলিপি দেওয়ার পর গ্রাম পরিষদের প্রধান কাঞ্চন লতা বলেছিলেন, ‘খ্রিষ্টধর্ম গ্রহণ করেছেন, এমন ব্যক্তিকে এখানে সমাহিত করার বিরোধী আমরা।’
আরেক গ্রামবাসী বলেন, ‘যাঁরা প্রথাগত ধর্ম মানেন না, তাঁদের গ্রামের জমিতে সমাহিত করতে দেওয়া হবে না।’
কর্মকর্তারা স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা বলেছেন, দাবিটি খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Source - www.prothomalo.com ↗