যেকোনো ভালো কাজের শুরুতে আমরা বলি, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। এর অর্থ হলো, ‘পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি’। এই ছোট্ট বাক্যটিতে আল্লাহ তাআলার তিনটি সুন্দর নাম ব্যবহার করা হয়েছে—‘আল্লাহ’, ‘আর-রহমান’ ও ‘আর-রহিম’।
কিন্তু প্রশ্ন হলো, বিসমিল্লাহর ভেতরে আল্লাহর একটি নাম বললেই তো হতো, কেন পর পর তিনটি নাম একসঙ্গে ব্যবহার করা হলো? এর কারণ হলো—এই তিনটি নামের মাধ্যমে মহান আল্লাহর যে পূর্ণাঙ্গ পরিচয় ফুটে ওঠে, তা বান্দার হৃদয়ে আল্লাহর প্রতি নির্ভরতা, আশা ও ভালোবাসার এক অবিচ্ছেদ্য ভিত্তি তৈরি করে।
নাম তিনটির তাৎপর্য নিচে আলোচনা করা হলো:
১. ‘আল্লাহ’: সব সুন্দর নামের সমষ্টি
বিসমিল্লাহর প্রথম নাম হলো ‘আল্লাহ’। এটি মহান সৃষ্টিকর্তার নিজস্ব বা সত্তাগত নাম। তাঁর অন্যান্য নাম ও গুণাবলি যেমন পূর্ণতার বিভিন্ন দিক প্রকাশ করে, তেমনি ‘আল্লাহ’ নামটি সেসবের সমষ্টিগত পরিচয় বহন করে। সৃষ্টি, পরিচালনা, রিজিক প্রদান ও জীবন-মৃত্যুর মালিক একমাত্র তিনিই।
‘বিসমিল্লাহ’র মধ্যে একসঙ্গে আল্লাহর ৩ নাম কেন

এই নামের বিশেষত্ব বোঝাতে কোরআনের একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, তোমরা আল্লাহ নামে ডাকো কিংবা রহমান নামে ডাকো, যে নামেই ডাকো, তাঁর জন্য রয়েছে সব সুন্দর নাম।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ১১০)
তিনি এমন এক সত্তা, যাঁর কোনো শরিক বা সমকক্ষ নেই। তিনিই ইবাদতের একমাত্র উপযুক্ত। তাই তাঁর কাছেই প্রার্থনা করতে হবে, তাঁর ওপরই ভরসা রাখতে হবে এবং তাঁর নির্দেশের কাছেই আত্মসমর্পণ করতে হবে।
অজুর শুরুতে বিসমিল্লাহ কি বাধ্যতামূলক২. ‘আর-রহমান’: যাঁর দয়া সবাইকে ঘিরে আছে
বিসমিল্লাহর দ্বিতীয় নাম ‘আর-রহমান’, যার অর্থ ‘পরম করুণাময়’। এই নামটি আল্লাহর ব্যাপক ও অসীম রহমতের পরিচয় বহন করে।
তাঁর দয়া শুধু মুমিনদের জন্য বা কোনো নির্দিষ্ট সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পৃথিবীর সব প্রাণী ও সৃষ্টি কোনো না কোনোভাবে তাঁর এই রহমত দ্বারা উপকৃত হচ্ছে। (তাফসিরে বাগাবি, ১/৫১)
মানুষের জীবন, খাদ্য, পানি, বাতাস, আলো, বৃষ্টি, সুস্থতা—সবই এই অনুগ্রহের নিদর্শন। এমনকি যারা তাঁর অবাধ্যতা করে, তারাও দুনিয়ার জীবনে তাঁর দেওয়া রিজিক ও অসংখ্য নিয়ামত ভোগ করছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ‘আর আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে।’ (সুরা আরাফ, আয়াত: ১৫৬)
মানুষ তাঁর এই রহমত ছাড়া একমুহূর্তও টিকে থাকতে পারবে না। বান্দা যত বড় অসহায়ই হোক বা যত বড় পাপীই হোক, ‘আর-রহমান’-এর দয়ার দরজা তার জন্য সব সময় উন্মুক্ত।
বিসমিল্লাহর তৃতীয় নাম ‘আর-রহিম’। এর অর্থ ‘পরম দয়ালু বা অতিশয় অনুগ্রহশীল’। ‘রহমান’ ও ‘রহিম’—উভয় নামের মূল অর্থ রহমত বা দয়া হলেও এর তাৎপর্যে সূক্ষ্ম পার্থক্য আছে।৩. ‘আর-রহিম’: মুমিনদের প্রতি বিশেষ অনুগ্রহ
বিসমিল্লাহর তৃতীয় নাম ‘আর-রহিম’। এর অর্থ ‘পরম দয়ালু বা অতিশয় অনুগ্রহশীল’। ‘রহমান’ ও ‘রহিম’—উভয় নামের মূল অর্থ রহমত বা দয়া হলেও এর তাৎপর্যে সূক্ষ্ম পার্থক্য আছে।
‘আর-রহমান’ দিয়ে রহমতের ব্যাপকতা প্রকাশ পায়, আর ‘আর-রহিম’ দিয়ে তুলে ধরা হয় রহমতের ধারাবাহিকতা ও বিশেষ অনুগ্রহের দিক। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, ১/১০৭)
কোরআনে সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই কেনএকটি উপমা দিয়ে বিষয়টি সহজে বোঝা যায়—আকাশ থেকে নেমে আসা বৃষ্টি যেমন সব জমিকে সিক্ত করে, ‘আর-রহমান’-এর দয়া ঠিক সেভাবেই সবার ওপর বর্ষিত হয়। অন্যদিকে কৃষক যেমন নিজের ফসলের জন্য বিশেষ যত্ন নেন, ‘আর-রহিম’-এর দয়াও মুমিনের জন্য ঠিক তেমনই এক বিশেষ অনুগ্রহ।
কোরআনে আল্লাহ বলেন, ‘আর তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু (রহিম)।’ (সুরা আহজাব, আয়াত: ৪৩)
এ আয়াতে ‘রহিম’ নামটি বিশেষভাবে মুমিনদের সঙ্গেই যুক্ত হয়েছে। এই বিশেষ রহমতের প্রকাশ ঘটে হেদায়েত দান, পাপরাশি ক্ষমা, নেক আমলের তৌফিক এবং পরকালে জান্নাতের নিয়ামত প্রদানের মাধ্যমে।
রহমতের দুই নাম একসঙ্গে কেন
প্রশ্ন হতে পারে, রহমত বা দয়া বোঝাতে ‘রহমান’ ও ‘রহিম’—দুটি নাম একসঙ্গে কেন আনা হলো? এর উত্তর হলো, রহমতের দুটি দিকই যেন বান্দার সামনে স্পষ্ট হয়।
একদিকে তিনি এমন দয়াময় (রহমান), যাঁর অনুগ্রহে গোটা সৃষ্টিজগৎ প্রতিপালিত হচ্ছে; অন্যদিকে তিনি এমন দয়ালু (রহিম), যিনি মুমিন বান্দাদের প্রতি পরকালেও বিশেষ অনুগ্রহ বর্ষণ করবেন।
সহিহ বুখারি, হাদিস: ৭৪০৪আল্লাহ যখন সৃষ্টিজগৎ সৃষ্টি করলেন, তখন আরশের ওপর তাঁর কাছে সংরক্ষিত কিতাবে লিখে রাখলেন, ‘নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর প্রাধান্যপ্রাপ্ত।’আল্লাহর রহমতের এই ব্যাপকতা সম্পর্কে রাসুল (সা.) বলেন, আল্লাহ যখন সৃষ্টিজগৎ সৃষ্টি করলেন, তখন আরশের ওপর তাঁর কাছে সংরক্ষিত কিতাবে লিখে রাখলেন, ‘নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের ওপর প্রাধান্যপ্রাপ্ত।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৪০৪)
এই হাদিস বান্দাকে প্রবলভাবে আশাবাদী করে তোলে। তবে এর অর্থ এই নয় যে মানুষ পাপ করতে থাকবে আর রহমতের দোহাই দিয়ে নিশ্চিন্ত থাকবে। বরং আল্লাহর দয়ার প্রতি এই বিশ্বাস মানুষকে তাঁর দিকে ফিরে আসতে, গুনাহ থেকে দূরে থাকতে এবং সৎকর্মে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
অর্থাৎ মুমিনের জীবন পরিচালিত হবে রহমতের আশা ও অসন্তুষ্টির ভয়ের সমন্বয়ে। আশা তাকে হতাশা থেকে বাঁচাবে, আর ভয় তাকে পাপ থেকে বিরত রাখবে।
ফয়জুল্লাহ রিয়াদ : শিক্ষক, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, ঢাকা
সুন্দর খাদ্যাভ্যাস গড়তে নবীজির দিকনির্দেশনা

Source - www.prothomalo.com ↗