দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসের চিকিৎসা মূলত বেসরকারি খাতনির্ভর। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের পক্ষে ২০৩০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন প্রায় অসম্ভব। দেখা যাচ্ছে, ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বাংলাদেশ পিছিয়ে।
ডায়াবেটিসবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সর্বশেষ (২০২৫) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের অনুমিত সংখ্যা ১ কোটি ৩৯ লাখের বেশি। ডায়াবেটিসের রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ সপ্তম।
গতকাল শুক্রবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেনই না যে তাঁদের ডায়াবেটিস আছে। এ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে।
ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, খরচায় সবচেয়ে কম

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য, ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
ডায়াবেটিস এখন বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের ব্যাধি। সামাজিক অনুষ্ঠানে মানুষকে ডায়াবেটিস নিয়ে কথা বলতে শোনা যায়। ভাত, মিষ্টি বেশি না খাওয়ার আলোচনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি শোনা যায়।আইডিএফ তাদের প্রতিবেদনে সবচেয়ে বেশি ডায়াবেটিসে আক্তান্ত রোগী থাকা ১০টি দেশের তালিকা দিয়েছে। তালিকায় বাংলাদেশের চেয়ে বেশি রোগী থাকা ছয়টি দেশ হচ্ছে (বেশি থেকে কম): চীন (১৪ কোটি ৮০ লাখ), ভারত (৮ কোটি ৯৮ লাখ), যুক্তরাষ্ট্র (৩ কোটি ৮৫ লাখ), পাকিস্তান (৩ কোটি ৪৫ লাখ), ইন্দোনেশিয়া (২ কোটি ৪ লাখ) ও ব্রাজিল (১ কোটি ৬৬ লাখ)। বাকি তিনটি দেশ হচ্ছে মেক্সিকো (১ কোটি ৩৬ লাখ), মিসর (১ কোটি ২ লাখ) ও জাপান (১ কোটি ৪ লাখ)। এই তালিকা ২০ থেকে ৭৯ বছর বয়সী মানুষের মধ্যে কতজন ডায়াবেটিসে আক্রান্ত, তার হিসাব।
গতকালের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডায়াবেটিস বিশেষজ্ঞ ও বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরিচালক (রিসার্চ অ্যান্ড একাডেমি) অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, ডায়াবেটিস নিয়ে দেশে কাজ হচ্ছে বিক্ষিপ্ত, বিচ্ছিন্নভাবে। ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিসের ব্যাপারে পাঁচটি লক্ষ্যমাত্রা অর্জনের তেমন কোনো প্রস্তুতি নেই। সরকার এ বিষয়ে কী করছে, তা-ও তাঁদের জানা নেই।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন বলছে, বিশ্বের যে দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর জন্য বছরে সবচেয়ে কম ব্যয় করা হয়, সেই তালিকার শীর্ষে বাংলাদেশ। বাংলাদেশে একজন ডায়াবেটিসের রোগীর জন্য গড়ে ৭৪ ডলার বা ৯ হাজার ২৫০ টাকা খরচ করা হয় (১ ডলার ১২৫ টাকা হিসাবে)। সবচেয়ে বেশি খরচ করে সুইজারল্যান্ড। ওই দেশে একজন ডায়াবেটিসের রোগীর পেছনে বছরে খরচ হয় ১২ হাজার ২৩৪ ডলার বা ১৫ লাখ ২৯ হাজার টাকা।আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের পক্ষ থেকে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য পাঁচটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে আছে ৮০ শতাংশ ডায়াবেটিসের রোগীকে রোগ নির্ণয়ের আওতায় আনা, ৮০ শতাংশ ডায়াবেটিসের রোগীর রক্তের শর্করা সুনিয়ন্ত্রণে রাখা, ৮০ শতাংশ ডায়াবেটিসের রোগীর রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা, ৬০ শতাংশ ডায়াবেটিসের রোগীর (চল্লিশের বেশি বয়সী) স্টাটিন (রক্তে চর্বি কমানোর ওষুধ) পাওয়া নিশ্চিত করা এবং টাইপ-১ ডায়াবেটিসের রোগীর ১০০ শতাংশকে ইনসুলিন নিশ্চিত করা। তবে এই লক্ষ্যমাত্রা অর্জন করা বাংলাদেশের জন্য বাধ্যতামূলক কোনো বিষয় নয়।
ডায়াবেটিস এখন বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের ব্যাধি। সামাজিক অনুষ্ঠানে মানুষকে ডায়াবেটিস নিয়ে কথা বলতে শোনা যায়। ভাত, মিষ্টি বেশি না খাওয়ার আলোচনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি শোনা যায়।
রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ওষুধের বিভিন্ন দোকানে প্রায় সারা দিন ক্রেতার ভিড় লেগে থাকে। তবে রাতে ভিড় বেশি। গতকাল সন্ধ্যায় একটি দোকানের মালিক প্রথম আলোকে বলেন, ওই দোকানে ডায়াবেটিসের ওষুধ বেশি বিক্রি হয়। অন্য কোনো রোগের এত ওষুধ বিক্রি হয় না।
ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রীদেশ কোথায়
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন বলছে, বিশ্বের যে দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর জন্য বছরে সবচেয়ে কম ব্যয় করা হয়, সেই তালিকার শীর্ষে বাংলাদেশ। বাংলাদেশে একজন ডায়াবেটিসের রোগীর জন্য গড়ে ৭৪ ডলার বা ৯ হাজার ২৫০ টাকা খরচ করা হয় (১ ডলার ১২৫ টাকা হিসাবে)। সবচেয়ে বেশি খরচ করে সুইজারল্যান্ড। ওই দেশে একজন ডায়াবেটিসের রোগীর পেছনে বছরে খরচ হয় ১২ হাজার ২৩৪ ডলার বা ১৫ লাখ ২৯ হাজার টাকা। প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল এমনকি আফ্রিকার দেশ চাদ ডায়াবেটিসের জন্য বাংলাদেশের চেয়ে বেশি ব্যয় করে। বাংলাদেশে ডায়াবেটিসের প্রকোপ বেড়ে যাওয়ার একটি প্রধান কারণ এই কম ব্যয়।
গতকালের সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেন, এ পর্যন্ত ৭২ লাখের কিছু বেশি মানুষ ডায়াবেটিসের রোগী হিসেবে নিবন্ধিত। এর অর্থ এসব ব্যক্তির রোগ শনাক্ত হয়েছে। তাঁরা এ-ও বলেন যে রোগ আছে, এমন অর্ধেক মানুষ এখনো শনাক্ত হয়নি। অন্যদিকে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য বলছে, শনাক্তের বাইরে আছেন ৩৯ দশমিক ১ শতাংশ রোগী। সেই হিসাবে ৮০ শতাংশ রোগী শনাক্ত হওয়া থেকে বাংলাদেশ অনেক দূরে।
রক্তে শর্করা ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বাংলাদেশ অনেক পিছিয়ে। এ নিয়ে বড় কোনো গবেষণা বা জরিপ হয়নি। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের প্রকল্প পরিচালক অধ্যাপক বিশ্বজিত ভৌমিক প্রথম আলোকে বলেন, জাতীয় পর্যায়ে বড় কোনো জরিপ না হলেও একাধিক ছোট গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত চিকিৎসা নেন, তাঁদের ৩৫ শতাংশের শর্করা ও ৫০ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। অর্থাৎ এ দুটি ক্ষেত্রেও বাংলাদেশ লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন বলছে, বাংলাদেশে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ১০ লাখের কিছু বেশি। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্তদের ইনসুলিন হচ্ছে অত্যাবশ্যক জীবনদায়ী ব্যবস্থা। ইনসুলিন ছাড়া এসব রোগী বেশি দিন বাঁচেন না। তাঁদের সারা জীবনের জন্য ইনসুলিন নিতে হয়। এর দাম বেশি হওয়ায় অনেকের পক্ষে নিয়মিত কেনা সম্ভব নয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কর্মকর্তারা বলেছেন, তাঁরা মাত্র সাড়ে ১২ হাজার শিশুকে নিয়মিত বিনা মূল্যে ইনসুলিন দেন। এ ক্ষেত্রেও পূর্ণাঙ্গ তথ্য নেই।
লক্ষ্যমাত্রার বাকি একটি বিষয়—রক্তের চর্বি কমানোর ওষুধের ব্যবহার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের প্রকল্প পরিচালক অধ্যাপক বিশ্বজিত ভৌমিক জাতীয় পর্যায়ে বড় কোনো জরিপ না হলেও একাধিক ছোট গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত চিকিৎসা নেন, তাঁদের ৩৫ শতাংশের শর্করা ও ৫০ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। অর্থাৎ এ দুটি ক্ষেত্রেও বাংলাদেশ লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে।বেসরকারি নির্ভরতা
ডায়বেটিস রোগী প্রতিরোধে নিয়মিত হাঁটা দরকার দেশে ডায়াবেটিস চিকিৎসা মূলত বেসরকারি ব্যবস্থার ওপর নির্ভরশীল। কার্যত বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও তাদের অধীন বিভিন্ন হাসপাতালের ওপর নির্ভরশীল। দেশে ৯৫টি অধিভুক্ত সমিতি আছে এবং তাদের আওতায় ৩২টি চিকিৎসাকেন্দ্র আছে। এই সমিতি এ পর্যন্ত ২০ হাজার ৪৬৪ জন সরকারি ও বেসরকারি চিকিৎসককে ডায়াবেটিসের ওপর প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া ডায়াবেটিসের ব্যাপারে তারা নিয়মিত গবেষণাও করে। দেশে ডায়াবেটিসের কথা উঠলেই এই সমিতি ও বারডেমের কথা সবার আগে চলে আসে।
তবে দেশের সব সরকারি উপজেলা ও জেলা হাসপাতালে ডায়াবেটিসের চিকিৎসা হতো। ২০১৮ সালে সরকারের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচির আওতায় অসংক্রামক রোগ অপারেশন প্ল্যানে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের বিনা মূল্যে ওষুধ দেওয়ার ব্যবস্থা করা হয়। শুরু হয়েছিল চারটি কেন্দ্রের মধ্য দিয়ে। হাসপাতালে এনসিডি (অসংক্রামক রোগ) কর্নার খোলা হয়, এসব কর্নার থেকে রোগীদের ওষুধ দেওয়া হতো। এসব কর্নারের সংখ্যা একপর্যায়ে ৪৪৬টিতে পৌঁছায়। এর মধ্যে প্রায় সব ছিল উপজেলা হাসপাতাল, কিছু জেলা ও সদর হাসপাতালও ছিল।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেনবেশ কিছু রোগের বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট আছে। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু রোগের ক্ষেত্রে সরকারের নিজস্ব কোনো বড় প্রতিষ্ঠান নেই। এর মধ্যে ডায়াবেটিস একটি।কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় কোনো বিকল্প ব্যবস্থা না করেই অপারেশন প্ল্যান বন্ধ করা হয়। সেই কারণে এনসিডি কর্নারগুলোর কাজ ধাক্কা খায়। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আগে কেন্দ্রীয়ভাবে ওষুধ কিনে পাঠানো হতো। এখন আর তা হয় না। কোনো হাসপাতাল চাইলে নিজের উদ্যোগে ওষুধ কিনে দিচ্ছে। অধিকাংশ দিচ্ছে না।
তবে সরকার একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার কথা ভাবছে বলে জানা গেছে। ৮ নভেম্বর প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিশেষজ্ঞরা দেশে ডায়াবেটিস চিকিৎসায় এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার যে প্রস্তাব দিয়েছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
গতকাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন প্রথম আলোকে বলেন, বেশ কিছু রোগের বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট আছে। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু রোগের ক্ষেত্রে সরকারের নিজস্ব কোনো বড় প্রতিষ্ঠান নেই। এর মধ্যে ডায়াবেটিস একটি। তিনি বলেন, সম্প্রতি একটি সভায় এ নিয়ে আলোচনা হয়েছে। নতুন যেসব বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলার আলোচনা হয়েছে, তার মধ্যে আছে ইনস্টিটিউট অব ডায়াবেটিস, মেটিবলিক অ্যান্ড এন্ডোক্রাইন ডিজিজেস।
বিশেষজ্ঞরা বলেন, জিনগত বা বংশগত কারণে ডায়াবেটিস হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে জীবনযাপনের পদ্ধতিগত কারণে ডায়াবেটিস হয়। কায়িক শ্রম কম হলে বা মানুষ মুটিয়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।আজ তাঁর অস্ত্রোপচার
আলী হায়দারের পায়ে পচন ধরেছে। তিনি রাজধানীর মিরপুরে ইব্রাহিম জেনারেল হাসপাতালে ভর্তি। আজ শনিবার তাঁর পায়ে অস্ত্রোপচার হওয়ার কথা। আলী হায়দার ডায়াবেটিসের রোগী।
গতকাল বিকেলে মিরপুরের ওই হাসপাতালে আলী হায়দার ও তাঁর স্ত্রীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। ডায়াবেটিস পুরো পরিবারটিকে বিপদে ফেলেছে। এই বিপদ থেকে বের হওয়ার কোনো উপায় তাঁরা খুঁজে পাচ্ছেন না।
আলী হায়দারের বাড়ি ফেনী সদরে। ঢাকায় এসেছেন প্রায় ২৫ বছর আগে। মিরপুর ১৩ নম্বরে ভাড়া বাসায় থাকেন। শুরুতে চাকরি করতেন পোশাক কারখানায়। সর্বশেষ তিন বছর কাজ করেছেন একটি ওষুধ কোম্পানিতে। এখন পুরোপুরি বেকার। একমাত্র ছেলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন, টিউশনি করে চলেন।
হাসপাতালের পাঁচতলায় একটি ওয়ার্ডে আলী হায়দারের শয্যা। ওই ওয়ার্ডে আর কোনো রোগী নেই। সঙ্গে আছেন তাঁর স্ত্রী। আলী হায়দার বলেন, ডায়াবেটিস ধরা পড়েছে বছর দশক আগে। তবে পাশে থাকা স্ত্রী বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা হতো না। ডায়াবেটিসের ব্যাপারে তাঁদের জ্ঞানবুদ্ধি যেমন কম, তেমনি মনোযোগ ও যত্নের ঘাটতিও আছে। গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।
বিশ্বে ৮০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত: গবেষণা প্রতিবেদনস্বামী-স্ত্রীর কাছ থেকে জানা গেল, আলী হায়দারের বাঁ পায়ে প্রথম সমস্যা দেখা দেয় চার বছর আগে। তখন অস্ত্রোপচার করা হয়। এবার সমস্যা দেখা দিয়েছে ডান পায়ে। ডান পায়ের পাতা ও গোড়ালি সাদা ব্যান্ডেজে মোড়ানো।
হাসপাতালের কনসালট্যান্ট ডায়াবেটিক ফুট সার্জন মোহাম্মদ এনায়েত মানজুর প্রথম আলোকে বলেন, ওই রোগীর পায়ে পচন ধরেছে, হাড়ে পচন ধরেছে। হাড় গুঁড়া হয়ে বের হয়ে আসছে। শিগগির অস্ত্রোপচার না করলে পরিস্থিতি আরও খারাপ ও জটিল হয়ে পড়তে যারে। তিনি বলেন, শনিবার (আজ) অস্ত্রোপচার হবে।
মোহাম্মদ এনায়েত মানজুরসহ একাধিক ডায়াবেটিস চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, একাধিক কারণে পায়ে পচন ধরে। প্রথমত, ডায়াবেটিসের কারণে মানুষের পায়ের বোধশক্তি লোপ পায়। পায়ে ক্ষত হলে অনেকে টের পান না, যত্ন নেন না। দ্বিতীয়ত, ডায়াবেটিসের কারণে পায়ে রক্ত চলাচল কমে যায়। রক্ত চলাচল কমে যাওয়ার কারণে ঘা শুকায় না। তৃতীয়ত, ডায়াবেটিসের কারণে রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়, সহজে সংক্রমণ দেখা দেয়। এই তিন কারণে ডায়াবেটিসের রোগীর পায়ে ক্ষত হলে পচন দেখা দেওয়ার ঝুঁকি থাকে। অনেক রোগীর পা কেটে ফেলতে হয়।
করণীয়
বিশেষজ্ঞরা বলেন, জিনগত বা বংশগত কারণে ডায়াবেটিস হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে জীবনযাপনের পদ্ধতিগত কারণে ডায়াবেটিস হয়। কায়িক শ্রম কম হলে বা মানুষ মুটিয়ে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এ ছাড়া অপরিকল্পিত নগরায়ণ, অতিরিক্ত ক্যালরিযুক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার, দীর্ঘ সময় বসে থাকার প্রবণতার কারণে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।
গতকাল অধ্যাপক এ কে আজাদ সংবাদ সম্মেলনে বলেন, কায়িক পরিশ্রম বা নিয়মিত হাঁটার অভ্যাস করতে হবে। গণমাধ্যমকে মানুষকে সচেতন করার তথ্য ও বার্তা নিয়মিত প্রচার করতে হবে। অন্যদিকে ডায়াবেটিস হয়ে গেলে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।

Source - www.prothomalo.com ↗