Bangladesh · 2026-11-14 11:27:32

গৃহবধূকে সাপের কামড়, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা

গৃহবধূকে সাপের কামড়, বোতলে ভরে হাসপাতালে স্বজনেরা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন শান্তা বেগম (২৭) নামের এক গৃহবধূ। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। এ সময় বোতলে ভরে আনা হয় জীবন্ত সাপটিকেও।
গতকাল শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামে সাপের কামড়ে আহত হন শান্তা। তিনি ওই এলাকার সায়েম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বাড়ির উঠানে জ্বালানির জন্য রাখা গাছের ডালপালা ও পাতার স্তূপ সরাচ্ছিলেন শান্তা বেগম। এ সময় সেখান থেকে সাপটি বেরিয়ে এসে তাঁর ডান পায়ে কামড় দেয়। শান্তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন। পরে সাপটিকে একটি প্লাস্টিকের বোতলে ভরে শান্তাকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান তাঁরা।
আসিবুল হাসিব, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক সাপটি বিষধর গোখরা জাতের। শান্তার চিকিৎসা চলছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।শান্তার এক স্বজন বলেন, কোন সাপে কামড়েছে—তা চিকিৎসককে দেখিয়ে সঠিক ও দ্রুত চিকিৎসা নিশ্চিতের জন্যই তাঁরা সাপটি বোতলে বন্দী করে হাসপাতালে নিয়ে এসেছেন।
সাপটি বিষধর গোখরা জাতের বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক আসিবুল হাসিব। তিনি গতকাল রাতে বলেন, শান্তার চিকিৎসা চলছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।

Source - www.prothomalo.com ↗