সাতটি মাঠে থাকবে গ্যালারি, কয়েকটিতে শৌচাগার। প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১২টি এলাকায় ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রায় ৫১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের পরিবেশ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর মাঠ নির্মাণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। তবে প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনে ফুটসাল মাঠ নির্মাণের স্থান পরিবর্তন হতে পারে। এ ছাড়া প্রাথমিকভাবে ১২টি মাঠ নির্মাণের পর সেগুলোর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য এলাকায় এমন মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মিরপুরের কালশী উড়াল সড়কের নিচের খালি জায়গায়ও একটি ফুটসাল মাঠ নির্মানের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি। সংস্থাটি নিজস্ব অর্থায়নে এ মাঠ তৈরির কাজ করবে। নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা উত্তর সিটিতে ১২টি ‘ফুটসাল মাঠ’ নির্মাণের প্রস্তাব, হচ্ছে যেসব এলাকায়
মিরপুরের কালশী উড়াল সড়কের নিচের খালি জায়গায় ফুটসাল মাঠ নির্মানের নকশা ফুটসাল হলো ফুটবলেরই একটি ছোট পরিসরের সংস্করণ। সাধারণত আয়তনে ছোট ও নির্দিষ্ট সীমানায় ঘেরা মাঠে দুই দলের পাঁচ করে খেলোয়াড় নিয়ে এ খেলা হয়। কৃত্রিম ঘাস বা বিশেষ ধরনের মেঝেতে ফুটসাল খেলার মাঠ তৈরি করা হয়। ফুটবলের তুলনায় ছোট জায়গায় খেলা যায় বলে শহরের সীমিত পরিসরে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ তৈরিতে এ ধরনের মাঠ কার্যকর ভূমিকা রাখতে পারে।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, মাঠের আকার ও সুযোগ-সুবিধার ভিত্তিতে তিন শ্রেণির ফুটসাল মাঠ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। টাইপ-এ শ্রেণির মাঠে খেলার জায়গার পাশাপাশি দর্শকদের বসার জন্য গ্যালারি থাকবে। টাইপ-বি শ্রেণির মাঠে গ্যালারি না থাকলেও শৌচাগার ব্লক থাকবে। আর টাইপ-সি শ্রেণির মাঠে শুধু খেলার জায়গা থাকবে।
প্রস্তাবিত ১২টি ফুটসাল মাঠের মধ্যে সাতটি টাইপ-এ, চারটি টাইপ-বি এবং একটি টাইপ-সি শ্রেণির। টাইপ-এ শ্রেণির সাতটি মাঠ নির্মাণ করা হবে ২ নম্বর ওয়ার্ডের মিরপুরের সেকশন-১২-এর কেন্দ্রীয় ঈদগাহ ও খেলার মাঠ (লাল মাঠ), ৩৭ নম্বর ওয়ার্ডের বাড্ডার খেলার মাঠ, ৪৪ নম্বর ওয়ার্ডের পলাশিয়ার খেলার মাঠ, বারিধারা পার্ক, বনানীর ব্লক-সি পার্ক, মোহাম্মদপুরের শ্যামলী পার্ক এবং রায়েরবাজারের বৈশাখী খেলার মাঠে। এর মধ্যে বাড্ডা ও পলাশিয়ার মাঠে শৌচাগার ব্লকও নির্মাণের প্রস্তাব রয়েছে।
নাম-ঠিকানা বদলে, স্ত্রী ও কর্মকর্তাকে সামনে রেখে ৬০ কোটি টাকার কাজ পেলেন আ.লীগ নেতাঅন্যদিকে টাইপ-বি শ্রেণির চারটি মাঠ নির্মাণের প্রস্তাব করা হয়েছে ৪১ নম্বর ওয়ার্ডের বড়বেরাইদ এলাকার খেলার মাঠ, ৪৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার খেলার মাঠ এবং দক্ষিণখানের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের দুটি খেলার মাঠে। এসব মাঠে ফুটসাল নির্মাণের পাশাপাশি শৌচাগার ব্লকও থাকবে। এ ছাড়া ৬ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং পল্লবী দ্বিতীয় পর্বের জহুরুল হক খেলার মাঠে টাইপ-সি শ্রেণির একটি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকারের একটা অঙ্গীকার আছে, যেখানে যেখানে খালি জায়গা থাকবে, সেগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেই আলোকে সিটি করপোরেশনের যেসব মাঠ আছে, সেগুলোর মধ্যে প্রাথমিকভাবে ১২টিতে ফুটসাল নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’
শফিকুল ইসলাম খান আরও বলেন, পরিকল্পনা ছিল প্রতিটি ওয়ার্ডে অন্তত একটি করে ফুটসাল মাঠ নির্মাণের। তবে প্রথম পর্যায়ে ১২টি মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো নির্মাণের পর সেগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যথাযথভাবে মাঠগুলোর দেখভাল ও সংস্কার করেন কি না, তা বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে অন্য ওয়ার্ডগুলোতেও ফুটসাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
উচ্ছেদ হওয়া হকারদের যে জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা ডিএনসিসির নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় ফুটসাল ও ফুটবল খেলার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অনেক এলাকায় বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে অর্থের বিনিময়ে এমন কৃত্রিম মাঠে ফুটবল খেলার সুযোগ তৈরি হয়েছে।
অধ্যাপক আদিল মুহাম্মদ খান আরও বলেন, নাগরিকেরা কর দেন। তাঁদের করের টাকায় নির্মিত মাঠে খেলাধুলার সুযোগ ধনী-দরিদ্র সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। ফুটসাল মাঠ নির্মাণের উদ্যোগ ইতিবাচক। তবে এসব মাঠ যেন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো পরিচালিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। অর্থের অভাবে কোনো নাগরিক যেন মাঠে খেলার সুযোগ থেকে বঞ্চিত না হন।
ডিএনসিসির প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী, উত্তর সিটির বিভিন্ন এলাকায় ৩৮টি করে মোট ৭৬টি মাঠ ও পার্ক রয়েছে। এগুলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আওতাধীন। এর মধ্যে ঢাকা উত্তর সিটির মালিকানা ও তত্ত্বাবধানে রয়েছে ৩৭টি। কিছু জায়গায় একই সীমানায় পাশাপাশি মাঠ ও পার্ক একসঙ্গে রয়েছে।

Source - www.prothomalo.com ↗